Wednesday, April 1, 2026

ফের পিছতে পারে টুইটারের ব্লু সাবস্ক্রিপশন লঞ্চের দিনক্ষণ, অ্যাপেলকে কাঠগড়ায় তুললেন মাস্ক

Date:

Share post:

প্রিমিয়াম ব্লু সাবস্ক্রিপশন (Premium Blue Subscription) লঞ্চ পিছিয়ে দিতে পারেন টুইটারের (Twitter) নতুন মালিক এলন মাস্ক (Elon Musk)। এর আগে ২৯ নভেম্বর টুইটারের ব্লু সাবস্ক্রিপশন লঞ্চ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। এরপর ২ ডিসেম্বর টুইটারের ব্লু সাবস্ক্রিপশন লঞ্চ করার নতুন দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, এবারেও পিছিয়ে যেতে পারে টুইটারের এই নতুন ফিচারের লঞ্চ।

অক্টোবর (October) মাসের শেষের দিকে টুইটারের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন নিয়েছেন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে মাইক্রোব্লগিং (Micro Blogging) এই মাধ্যমে। সেই সময় নির্দিষ্ট কিছু দেশে টুইটারের ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হয়েছিল। তবে অনেক স্প্যাম প্রোফাইল (Spam Profile) ব্লু ব্যাজ (Blue Batch) পেয়ে যাওয়ার পর ট্যুইটার এই ফিচার (Feature) বন্ধ করে দেয় কারণ এই ফিচার আরও উন্নত করার প্রয়োজন ছিল। এরপরই প্রতি মাসে ৮ ডলারের বিনিময়ে টুইটার ব্লু সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন ইউজাররা। তবে ভারতে এখনও এই ফিচার চালু হয়নি। কিন্তু টুইটারের ব্লু সাবস্ক্রিপশনের বিষয়টি যে ফের পিছিয়ে যেতে পারে, সেই প্রসঙ্গে এখনই আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। পাশাপাশি নতুন করে কবে এই ফিচার চালু হতে পারে তাও এই মুহূর্তে জানা যায়নি।

উল্লেখ্য, গত কয়েকদিনে এলন মাস্ক অ্যাপেল অ্যাপ স্টোরের (Apple App Store) পলিসি (Policy) অর্থাৎ নিয়ম নীতি নিয়ে প্রশ্ন তুলেছে। টুইটারে অ্যাপেল কেন বিজ্ঞাপন (Advertisemnt) দিচ্ছে না তা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে মাস্কের একাধিক অভিযোগের ভিত্তিতে এখনও অ্যাপেলের তরফে কিছু বিবৃতি দেওয়া হয়নি। এমনকি টুইটার প্রধান রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি অ্যাপেল স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে টুইটার অ্যাপ সরিয়ে দেওয়া হয় তাহলে তিনি নিজেই বিকল্প স্মার্ট ফোন তৈরি করবেন।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...