Saturday, March 14, 2026

এখনই অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যেতে পারবে না ইডি

Date:

Share post:

সাময়িক স্বস্তিতে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), এখনই তাঁকে দিল্লি (Delhi) নিয়ে যেতে পারছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অনুব্রত মণ্ডলের হয়ে সওয়াল করবেন আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal) । কিন্তু তিনি বৃহস্পতিবার অন্য কাজে ব্যস্ত। তাই এই শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল অনুব্রতর তরফে। ইডির আপত্তি না থাকায় মামলার পরবর্তী শুনানি ৭ ডিসেম্বর। ততদিন আসানসোলের জেলেই থাকবেন অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)।

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কলকাতা নয় বরং দিল্লিতে নিয়ে গিয়ে অনুব্রতকে জেরা করতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই আর্জি নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। পাল্টা এই দাবি খারিজের দাবি নিয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেন অনুব্রত। সেখানে তাঁর হয়ে সওয়াল করার কথা কপিল সিব্বলের। কিন্তু তিনি যেহেতু ব্যস্ত তাই পরবর্তী একটা দিন ধার্য্য করার জন্য অনুরোধ করা হয় বিচারপতির কাছে। ইডি, এই নিয়ে কোনও আপত্তি না করায়, মামলায় পরবর্তী শুনানি ৭ ডিসেম্বর । ততদিন পর্যন্ত অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...