Monday, April 6, 2026

রাজ্যের নদীভাঙন নিয়ে কেন্দ্রে সর্বদলীয় প্রতিনিধিদল, উল্টো সুর বিজেপির!

Date:

Share post:

রাজ্যের নদীভাঙন নিয়ে কেন্দ্রের কাছে দরবার করতে যাওয়া নিয়ে একদিনের মধ্যেই ঢোঁক গিলল বিজেপি। মঙ্গলবারই রাজ্যের সমস্যা নিয়ে সরকার পক্ষের সঙ্গে একযোগে দিল্লি যেতে রাজি হয়েছিল বিজেপি পরিষদীয় দল। তাদের সম্মতিক্রমে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব গৃহীত হয়েছে বিধানসভায়। কিন্তু বাইরে এসেই সুর বদলে ফেলেছে প্রধান বিরোধী দল। সরাসরি যাবেন না বললেও বেশ কিছু কঠিন শর্ত আরোপ করা হয়েছে তাঁদের তরফে। মুখ আর পিঠ একসঙ্গে বাঁচাতেই এভাবে কৌশলে পিছু হটছে বিরোধী দল। সম্প্রতি সংবিধান দিবস উপলক্ষে বিধানসভার অধিবেশনে আসা একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, বাংলার উন্নয়নের জন্য কেন্দ্রের কাছে দরবার করুক বিজেপি। গঙ্গার ভাঙন, ঘাটাল মাস্টার প্ল্যান, ১০০ দিনের কাজসহ কয়েকটি প্রকল্পে দাবি-দাওয়া আদায়ে একটি সর্বদলীয় দল দিল্লিতে পাঠানোর জন্য বিধানসভার অধ্যক্ষের কাছে প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রী। তাতে তিনি এও জানান, ওই প্রতিনিধিদল দিল্লি গিয়ে দেখা করবে প্রধানমন্ত্রী এবং বিভিন্ন দফতরের কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সূত্র ধরেই সর্বদলীয় প্রতিনিধিদল দিল্লিতে পাঠানোর বিষয়ে একটি প্রস্তাব মঙ্গলবার বিধানসভার অধিবেশনে আনা হয়। প্রস্তাবকে বিধানসভায় স্বাগত জানান বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তিনি বলেন, রাজ্যের উন্নয়নের জন্য যে উদ্যোগ নেওয়া হবে, তার সঙ্গে আমরা আছি। কিন্তু বিকেলে বিরোধী দলনেতার অন্য যুক্তিতে বিভ্রান্তি তৈরি হয়। তৃণমূল বা সরকার পক্ষের কাছ থেকে লিখিত প্রস্তাব আসার পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় বিজেপির পরিষদীয় দল।

আরও পড়ুন- ‘প্রশাসন পরিচালনার সুবিধার জন্যই নতুন জেলা গঠনের উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী’, বিধানসভায় জানালেন চন্দ্রিমা

 

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...