Wednesday, February 18, 2026

বিশ্বকাপে গ্রুপ ‘এফ’ থেকে শেষ ষোলোতে পৌঁছাল ক্রোয়েশিয়া এবং মরক্কো

Date:

Share post:

বিশ্বকাপে গ্রুপ ‘এফ’ থেকে শেষ ষোলোতে পৌঁছাল ক্রোয়েশিয়া এবং মরক্কো। ৩৬ বছর ফের বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে মরক্কো। এদিন গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে কানাডাকে ২-১ গোলে হারাল তারা। এর আগে ১৯৮৬ সালে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে গিয়েছিল মরক্কো। সেটাই ছিল প্রথম ও শেষবার। ১৯৮৬ সালের পর আবার ২০২২ আবারও প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছাল মরক্কো। ওপরদিকে বেলজিয়ামের সঙ্গে গোলশূন‍্য ড্র করে প্রি-কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া।

ম‍্যাচে এদিন খেলার শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মরক্কো। ৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মরক্কোর অন্যতম সেরা ফুটবলার হাকিম জিয়েচ। শুরুতে গোল খেয়ে কিছুটা চাপে পড়ে যায় কানাডা। এরপর ফের আক্রমণে ঝাঁপায় মরক্কো। যার ফলে ২৩ মিনিটে ব্যবধান বাড়ায় মরক্কো। এবার গোল করেন নেসিরি। এরপর পাল্টা আক্রমণ চালায় কানাডা। যার ফলে ম‍্যাচের ৪০ মিনিটের মাথায় কানাডার ফুটবলারের শট মরক্কোর ডিফেন্ডার আগুয়েরোর পায়ে লেগে গোলে ঢুকে যায়। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি দু’দল। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-১।

এরপর দ্বিতীয়ার্ধে একটু রক্ষণাত্মক হয়ে পড়ে মরক্কো। গোল করার থেকে গোল বাঁচানোর দিকে বেশি নজর দেয় তারা। যার ফলে কোন দলই আর করতে পারেনি। শেষমেশ ম‍্যাচ শেষ হয় ২-১ গোলে।

অপরদিকে গোটা ম্যাচে আধিপত্য নিয়ে খেলে এবং একের পর এক আক্রমণ করেও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল বেলজিয়াম। দু’দলই আক্রমণে ঝাপায়, কিন্তু গোলের দরজা খুলতে পারেনি তারা। যার ফলে ম‍্যাচ শেষ হয় গোলশূন‍্য ভাবে।

গ্রুপ ‘এফ’-এ পর্বে ৩ ম্যাচ খেলে মরক্কোর পয়েন্ট ৭। তারা গ্রুপ শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে গেল। এই গ্রুপের দ্বিতীয় দল হিসাবে পরের রাউন্ডে গেল ক্রোয়েশিয়া।

আরও পড়ুন:মেসির কাছে ক্ষমা চাইলেন মেক্সিকোর বক্সার

 

 

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশির অর্থ, কর্ম ও প্রেম ভাগ্য, দৈনিক রাশিফল আপডেট

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরে সর্বভারতীয় জয়েন্ট: তাক লাগানো ফল বর্ধমানের কুন্তলের

রাজ্য থেকে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে বর্ধমানের কুন্তল চৌধুরি। রাজ্যের সরকারি পাঠক্রমে পড়াশোনা করে...

রক্তবিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত, দুর্গাপুরে শেষ হল বেসকনের দশম বার্ষিক সম্মেলন

রক্তবিজ্ঞানের নিত্যনতুন গবেষণা এবং চিকিৎসার উৎকর্ষ নিয়ে এক বিশেষ আলোচনা সভার সাক্ষী থাকল শিল্পশহর। দুর্গাপুরে আয়োজিত হয়ে গেল...

পুষ্টিতে বাড়তি নজর রাজ্যের, মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার অতিরিক্ত ডিম

রাজ্যের স্কুলপড়ুয়াদের পুষ্টির নিরিখে এক বড়সড় পদক্ষেপ করল শিক্ষা দফতর। এবার মিড ডে মিলের পাতে নিয়মিত বরাদ্দের বাইরেও...