Saturday, March 14, 2026

তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের ইনচার্জের দায়িত্ব পেলেন দেবাংশু ভট্টাচার্য

Date:

Share post:

পদোন্নতি হল তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের। যুব কমিটির সাধারণ সম্পাদক থেকে এবার তৃণমূলের আইটি সেলের রাজ্যের ইনচার্জ হলেন দলের একনিষ্ঠ এই কর্মী। বৃহস্পতিবার টুইটারে বিজ্ঞপ্তি জারি করে দেবাংশুর পদোন্নতির বিষয়টি জানানো হয়েছে দলের তরফে।

গত বুধবার যুব কমিটির তালিকা প্রকাশ করেছিল তৃণমূল। যে তালিকায় নাম দেখা যায়নি দু’বারের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য(Debangsu Bhattacharya)। এরপরি শুরু হয় জল্পনা। এই তালিকা প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায়(Social Media) অভিমানি পোস্ট করেছিলেন দলের একনিষ্ঠ এই কর্মী। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নয়া দায়িত্ব দেওয়া হল তাঁকে। বৃহস্পতিবার নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইটি সেলের রাজ্যের ইনচার্জ(IT Cell Incharge) হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে দেবাংশুকে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দলের যুব নেতাকে এই দায়িত্ব দিয়ে তৃণমূল স্পষ্ট করে দিল দলের একনিষ্ঠ কর্মীদের দল কখনও বঞ্চিত করে না।

দলের যুব কমিটির দায়িত্ব থেকে বুধবার বাদ পড়ার পর সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন দেবাংশু। সেখানে তিনি লেখেন, ‘যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছাড়লাম।’ দেবাংশুর এই পোস্টের পর রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায়। জল্পনা শুরু হয় তবে কি দায়িত্ব না পেয়ে দল ছাড়ছেন দেবাংশু? নাকি পঞ্চায়েতের আগে দলে আর বড় কোনও দায়িত্ব দেওয়া হবে তাঁকে? দ্বিতীয় জল্পনাতেই অবশ্য শিলমোহর পড়ে। মাত্র ২৪ ঘন্টার মধ্যে তৃণমূলের তরফে টুইট করে জানানো হল দেবাংশুকে নতুন দায়িত্ব দেওয়ার কথা।

এমনিতে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় দেবাংশু ভট্টাচার্য। ফেসবুকে তাঁর ফলোয়ারের সঙ্খ্যা অগুনতি। প্রায়শই রাজনৈতিক বিষয় নিয়ে লাইভ ভিডিও করেন তিনি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মাঠে নেমে প্রচারের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও একেবারে প্রান্তিক স্তরে পৌঁছে যেতে মরিয়া তৃণমূল। সেই লক্ষ্যে আইটি সেলে নিজেদের এগিয়ে নিয়ে যেতে দেবাংশু ভট্টাচার্যের উপর ভরসা করতে চাইছে দল। এদিকে যুব কমিটি থেকে বাদ পড়লেও নয়া দায়িত্ব পেয়ে খুশি তৃণমূলের যুবনেতা দেবাংশু।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...