Sunday, June 21, 2026

আমতা বি*স্ফোরণের তদন্তে NIA? কেন্দ্রকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

আমতা বি*স্ফোরণের তদন্ভার NIA-এর হাতে যাবে কি না- সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার, এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এ বছর ফেব্রুয়ারিতে আমতার চন্দ্রপুরে তৃণমূল (TMC) কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় এক তৃণমূল কর্মী। ওই বোমা বিস্ফোরণ মামলায় এনআইএকে (NIA) যুক্ত করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশের ২ মাস পরেও ঘটনার চার্জশিট ও বিস্ফোরণ সংক্রান্ত নথি পুলিশ এনআইকে পাঠায়নি। এদিন, বিচারপতি মান্থা সাতদিনের মধ্যে চার্জশিট (Charge sheet) ও বিস্ফোরণ সংক্রান্ত নথি এনআইএ কে পাঠানোর নির্দেশ দেন। মামলাকারীকেও কেন্দ্র ও এনআইকের কাছে সব নথি পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

ঘটনা ঘটে যাওয়ার পাঁচদিন পর্যন্ত কাউকে গ্রেফতার না হওয়ায় এবং NIA-কে না জানানোয় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। পুলিশের আচরণ কেন এত ঢিলেঢালা মনোভাব? প্রশ্ন তোলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha)। রাজ্যকে সাতদিনের মধ্যে কেন্দ্রকে সব নথি এবং রিপোর্ট পাঠানোর নির্দেশ দেয় আদালত। প্রয়োজনে মামলাকারীও কেন্দ্রকে নথি পাঠাতে পারেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আমতা বিস্ফোরণে সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হয়। যদি এই আবেদনের ভিত্তিতে কোনও পদক্ষেপ করেনি আদালত।

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...