Wednesday, June 24, 2026

নিউটাউনের বলাকা আবাসনে অগ্নিকাণ্ড! দমকলের ৫ ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

Share post:

নিউটাউনের (New Town) বলাকা আবাসনে (Balaka Abasan) আগুন (Fire)। বৃহস্পতিবার দুপুরে আবাসনের বি ব্লকের (B Block) একটি ফ্ল্যাটে (Flat) আচমকাই আগুন লেগে যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ফ্ল্যাটের জানলা দিয়ে কালো ধোঁয়া বেরতে দেখেন আবাসনের বাসিন্দারা। এরপরই তড়িঘড়ি দমকলে (Fire Brigade) খবর দেওয়া হলে ঘটনাস্থলে প্রথমে এসে পৌঁছয় দমকলের ৫ ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। তবে আগুনে কোনও বাসিন্দারই ক্ষতি হয়নি বলে খবর। এসি থেকেই আবাসনে আগুন লাগে বলে অনুমান।

তবে এসি (Air Condition) থেকে আগুন লাগলেও এদিন দমকলকর্মীরা আগুন নেভানোর সময় ঘটে যায় আরেক দুর্ঘটনা। আগুনের তীব্রতায় বি ব্লকের ওই ফ্ল্যাটে একটি গ্যাস সিলিন্ডারে বিস্ফো*রণ ঘটে। আর সেকারণেই আগুন আরও ভয়াবহ আকার নেয়। এক বয়স্ক মহিলা সহ আবাসনের ভিতরে থাকা কমপক্ষে ৩০ বাসিন্দাকে নিরাপদে উদ্ধার (Safely Rescue) করে বাইরে নিয়ে আসেন দমকলকর্মীরা। তবে ধোঁয়ার কারণে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা, তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আবাসনের এক আবাসিকের অভিযোগ, এখানে কোনও অগ্নি নির্বাপণ (Fire Extinguisher) ব্যবস্থা নেই। বারবার কর্তৃপক্ষকে জানালেও লাভের লাভ কিছুই হয়নি। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...