Saturday, April 4, 2026

Entertainment : ফের ফিরছেন ‘ফেলুদা’ ! তোপসে-জটায়ুকে নিয়ে এবারের গন্তব্য ‘পুরী’

Date:

Share post:

অবশেষে অপেক্ষার অবসান। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) কাহিনী নিয়েই বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন সন্দীপ রায় (Sandip Ray)। বড়দিনে বাঙালির বিনোদনে হাজির ফেলুদা। মুক্তি পেল শ্যাডো ফিল্মসের (Shadow Films) সহযোগিতায় ঘোষাল মিডিয়া এন্টারটেনমেন্ট (Ghoshal Media Entertainment) নিবেদিত, সন্দীপ রায় পরিচালিত ‘হত্যাপুরী’ (Hatyapuri) ছবির ট্রেলার। একেবারে নতুন লুকে, নতুন কাস্টে হাজির হচ্ছেন ফেলুদা, তোপসে ও লালমোহন বাবু।

বড়দিন মানেই জমিয়ে পিকনিক সঙ্গে কেক আর এক টুকরো বিনোদন। ক্রিসমাসের আবহে যদি রহস্য রোমাঞ্চ সঙ্গী না হয় তাহলে ছুটির মেজাজটাই বিগড়ে যায়। বাঙালিকে সেই আমেজ ফিরিয়ে দিতে এবার ফিরছেন স্বয়ং ফেলু মিত্তির। ১৯৭৯ সালের অন্যতম মাস্টারপিস সত্যজিৎ রায় রচিত ‘হত্যাপুরী’ উপন্যাস অবলম্বনে ছবি তৈরি করেছেন পরিচালক সন্দীপ রায়। এই ছবিতে ফেলুদার চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে (Indranil Sengupta)। জটায়ুর চরিত্রে অভিজিৎ গুহ (Abhijit Guha) এবং তোপসের চরিত্রে রয়েছেন আয়ুষ দাস (Ayush Das)। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, ভরত কল প্রমুখ। ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পরিচালক সন্দীপ রায় জানিয়েছেন বাঙালি ফেলুদার চরিত্রে এবার নতুন মুখ দেখতে পাবেন। আর নিঃসন্দেহে রহস্য রোমাঞ্চে ঘেরা পুরীর (Puri) সমুদ্র সৈকত এই বড়দিনে অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে তা বলাই বাহুল্য।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...