Wednesday, June 24, 2026

জিবৌতিতে চিনা নৌঘাঁটি, ভারতকে সতর্ক করল আমেরিকা

Date:

Share post:

প্রতিবেশী দেশগুলির পাশাপাশি আমেরিকার(America) অন্যতম মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে চিন(China)। নিজেদের দাদাগিরি বজায় রাখতে একাধিক জায়গায় নিজেদের নৌঘাঁটি তৈরি করতে শুরু করেছে লালফৌজ। আর সেই পথে হেঁটে আফ্রিকার(Africa) জিবৌতিতে(Jibouti) তৈরি নৌঘাঁটিতে দ্রুত যুদ্ধবিমানবাহী রণতরী ও সাবমেরিন মোতায়েন করতে চলেছে চিন। যা উদ্বেগ বাড়াচ্ছে ভারতের। সম্প্রতি এই সংক্রান্ত এক রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর।

চলতি সপ্তাহে মার্কিন কংগ্রেসে ‘হর্ন অফ আফ্রিকা’য় অবস্থিত চিনের জিবৌতি নৌঘাঁটি নিয়ে উপগ্রহ চিত্র সহ একটি রিপোর্ট প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা দফতর। রিপোর্টে বলা হয়, ইতিমধ্যেই সোমালিয়ার পড়শি দেশটিতে কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করে ফেলেছে লালফৌজ। ওই নৌঘাঁটির পরিকাঠামো বলছে, সেখানে বিমানবাহী যুদ্ধজাহাজ এবং সাবমেরিন মোতায়েনেও সক্ষম তারা। এর ফলে অদূর ভবিষ্যতে ভারত মহাসাগরে ভারতীয় নৌসেনার গতিবিধি বাধাপ্রাপ্ত হতে পারে। মার্কিন রিপোর্টে বলা হয়েছে, ‘গত মার্চ মাসে চিনা নৌসেনার একটি FUCHI II class পণ্য সরবরাহকারী জাহাজ জিবৌতি বন্দরে নোঙর করে। ফলে বন্দরটি যে তৈরি তা স্পষ্ট।’

উল্লেখ্য, পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ জিবৌতিতে ২০১১ সাল থেকে নৌঘাঁটি তইরির কাজ করছে চিন। বিশেষজ্ঞদের দাবি কৌশলগত দিক থেকে এই বন্দর হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এডেন উপসাগর থেকে লোহিত সাগর হয়ে সুয়েজ খালমুখী জলপথের বাব-এল-মান্দেব প্রণালীতে অবস্থিত এই নৌঘাঁটি থেকে আফ্রিকা এবং এশিয়ার বিস্তীর্ণ অংশে উপস্থিতি জানান দেওয়ার কাজ করতে পারবে চিনা নৌবাহিনী। ভারত মহাসাগরের পাশাপাশি আরব সাগরের জলসীমায় ঢুকে চাপে ফেলতে পারবে নয়াদিল্লিকে। এর পাশাপাশি এই প্রণালী ধরে প্রতিদিন বহু বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে। জলদস্যুদের হাত থেকে সেগুলিকে সুরক্ষা দিতে এখানে টহলদারি চালায় ভারতের নৌসেনা। এখানে চিনের আধিপত্যে ভারতের গতিবিধি ব্যাহত হতে পারে বলে অনুমান করছে বিশেষজ্ঞ মহল।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...