Wednesday, June 10, 2026

পাঁশকুড়া থানার মালখানায় মজুত রাখা বাজিতে বিস্ফো*রণ, ১ সিভিক ভলেন্টিয়ারের মৃ*ত্যু

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া (Pashkura) থানার মালখানায় মজুত বাজিতে বিস্ফোরণ। মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer )৷ ঘটনায় আতঙ্ক ছড়়িয়েছে পাঁশকুড়ায়। বৃহস্পতিবার, দুপুরে হঠাৎই থানা চত্বরে বিকট শব্দ শোনা যায়। সূত্রে খবর, পাঁশকুড়ার বিভিন্ন এলাকা থেকে শব্দ ও আতশবাজি বাজেয়াপ্ত করে থানার গোডাউনে মজুত করা হয়। অভিযোগ, সেখানেই আগুন লাগে। এরপরেই বিস্ফোরণ ঘটে। তার জেরে এক সিভিক ভলেন্টিয়ার গুরুতর আহত হন। আগুন লেগে যায় কটি মোটরবাইকেও।

জখম সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, কালীপুজোর আগে পাঁশকুড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই বাজিই থানার মালখানায় রাখা হয়। সেখানেই কোনও ভাবে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...