Tuesday, June 2, 2026

জেরায় মুখে কুলুপ সুবীরেশের! সিবিআইকে হেফাজতে চাইতে পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Case) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নজরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। গ্রেফতার (Arrest) হওয়ার পর থেকে তিনি তদন্তে কতটা সহযোগিতা করছেন? বৃহস্পতিবার সিবিআই-এর (CBI) কাছে তা জানতে চেয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। এদিন সকালেই সিবিআই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানায় সুবীরেশ তদন্তে (Investigation) কোনওরকমভাবেই সহযোগিতা করছেন না। তিনি বর্তমানে জেল হেফাজতে (Jail Custody) রয়েছেন। কিন্তু সেখানে গিয়েও বারবার তাঁকে জিজ্ঞাসাবাদ (Interrogation) করলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি।

পাশাপাশি তদন্তে সহযোগিতা না করার কারণেই সম্প্রতি সুবীরেশের জামিনের আবেদনও খারিজ হয়ে গিয়েছে বলে এদিন উল্লেখ করেছে সিবিআই। এরপরই বিচারপতি বলেন, তিনি যদি সহযোগিতা না করেন তাহলে তাঁকে হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন করুন। বিচারপতি আরও প্রশ্ন করেন, আপনারা কোন পরিস্থিতিতে কোনও অভিযুক্তকে দিল্লি, অসম বা ভুবনেশ্বরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে পারেন? উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন, সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশে রাজীব কুমারকে (Rajeev Kumar) শিলং (Shillong) নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রসঙ্গও।

এরপরই বিচারপতির প্রশ্নের উত্তরে সিবিআই আধিকারিকরা জানান, কখন কাউকে বাইরে নিয়ে যাওয়া হয়, সেটা বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে। তবে সুবীরেশকে ভট্টাচার্যকে হেফাজতে না নিলে কোনও তথ্য জানা সম্ভব নয় বলে এদিন মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের নির্দেশ দেন, আপনারা সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে নেওয়ার আবেদন জানান। তারপর আমি তাঁকে অন্য কোথাও নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেব। তবে শুধু সুবীরেশই নন একই ধরনের নির্দেশ দিতে হবে মানিক ভট্টাচার্যের ক্ষেত্রেও।

এদিন হাইকোর্টে সিবিআই জানায়, মানিক ভট্টাচার্য সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন। সে ক্ষেত্রে বিচারপতি জানান, যত দ্রুত সম্ভব রক্ষাকবচ খারিজের আবেদন করুন। আমাকে কী আবার সিট পুনর্গঠন করতে হবে?

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...