Tuesday, June 23, 2026

গুজরাট: খাড়্গের ‘রাবণ’ মন্তব্যে কংগ্রেসকে পাল্টা তোপ মোদির

Date:

Share post:

প্রথম দফার নির্বাচন চলছে গুজরাটে(Gujrat)। এমন দিনেই গুজরাটে নির্বাচনী প্রচারে কংগ্রেসকে(Congress) প্রবল আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন গুজরাটের কালোলের(Kalol) জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কেউ আমায় রাক্ষস বলছে, কেউ আরশোলা। কংগ্রেসে অন্দরে বোধহয় প্রতিযোগিতা চলছে, কে মোদিকে কতটা খারাপ কথা বলতে পারে।”

গুজরাটে একদিকে যখন প্রথমদফা নির্বাচন উপলক্ষ্যে ভোটের লাইনে সাধারন মানুষ। অন্যদিকে দ্বিতীয় দফার নির্বাচনকে মাথায় রেখে জোর কদমে প্রচার চালাতে দেখা গেল হেভিওয়েটদের। এই তালিকায় খোদ মোদির পাশাপাশি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বর্তমান মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। এদিন কালোল ও হিম্মতনগরে জনসভা ছিল নরেন্দ্র মোদির। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শুনলাম, শ্রদ্ধেয় খাড়্গেজি আমার সঙ্গে রাবণের তুলনা করেছে। যাঁরা কোনওদিন রামের অস্তিত্বকেই স্বীকার করেননি, তাঁরা আবার রামায়ণ থেকে রাবণকে টেনে আনছেন।” মোদির কথায়, এই ধরনের মন্তব্য বলার পরে অনুশোচনা হওয়া তো দূরের কথা, দুঃখপ্রকাশ পর্যন্ত করা হয় না। একইসঙ্গে তিনি বলেন, “কেউ আমায় রাক্ষস বলছে, কেউ আরশোলা। কংগ্রেসে অন্দরে বোধহয় প্রতিযোগিতা চলছে, কে মোদিকে কতটা খারাপ কথা বলতে পারে।”

উল্লেখ্য, কিছুদিন আগে নরেন্দ্র মোদির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা মধুসূদন মিস্ত্রি। এরপর মঙ্গলবার আহমেদাবাদের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদিকে রাবনের সঙ্গে তুলনা করেন মল্লিকার্জুন খাড়্গে। তিনি বলেন, “মোদিজি প্রধানমন্ত্রী। কিন্তু তিনি কাজকর্ম ভুলে বিধানসভা নির্বাচন, পুরসভা নির্বাচনের প্রচারই করে চলেছেন। কতবার আপনার মুখ আমাদের দেখতে হবে? আপনার কটা রূপ? রাবণের মতো কি আপনার ১০০ টা মাথা?” খাড়্গের সেই মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক। বৃহস্পতিবার একদিকে যখন নির্বাচন চলছে গুজরাটে তখন রাজ্যের অন্যপ্রান্ত থেকে কংগ্রেসকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদি।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...