Thursday, April 2, 2026

আজ মারাদোনা থাকলে খুশি হতেন, ম‍্যাচ জিতে বলেন মেসি

Date:

Share post:

বুধবার রাতে পোল‍্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর রাস্তা পাঁকা করেছে আর্জেন্তিনা। শেষ ষোলোতে লিওনেল মেসিদের সামনে অস্ট্রেলিয়া। তবে বুধবার রাতে খেলতে নেমে অনন্য নজির গড়েন মেসি। বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে এতদিন সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল দিয়েগো মারাদোনার। আর বুধবার রাতে তাঁকে টপকে গিয়েছেন মেসি। বিশ্বকাপে ২২টা ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

আর এই নিয়ে ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মেসি বলেন,”মারাদোনার বিশ্বকাপে খেলা ম্যাচের সংখ্যা যে আমি টপকে গিয়েছি, আগে জানতাম না। ওঁনার রেকর্ড ভাঙা সব সময় তৃপ্তির। আমার মনে হয়, আজ যদি মারাদোনা থাকতেন, আর্জেন্তিনাকে শেষ ষোলোয় যেতে দেখে খুশি হতেন। আমার জন্যও খুব খুশি হতেন। উনি বরাবরই আমার প্রতি বাড়তি স্নেহ দেখিয়েছেন। আমি যখন ভালো কিছু করেছি, উনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঠিক।”

প্রি-কোয়ার্টার ফাইনালে এবার আর্জেন্তিনার সামনে অস্ট্রেলিয়া। এই ম‍‍্যাচ নিয়ে মেসি বলেন, “অস্ট্রেলিয়া বিরুদ্ধে নক আউট পর্বে খেলা বেশ কঠিন হবে। যে কেউ জিততে পারে। সবাই সমান। আমাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা সেটা করে থাকি। এবার এক অন্য বিশ্বকাপ শুরু হবে। আজ যেরকম খেলেছি, সেটাই ধরে রাখতে পারব বলে আশা করছি। যত ম্যাচ এগোচ্ছে, তত শান্ত হচ্ছি আমরা।”

আরও পড়ুন:মারাদোনার বাড়িতে বসে মেসিদের ম‍্যাচ দেখল আর্জেন্তাইন সমর্থকরা

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...