Sunday, June 28, 2026

পেনাল্টি নষ্টের পর দলকে বিশেষ বার্তা দেন মেসি, জানালেন অ্যালিস্টার

Date:

Share post:

বুধবার রাতে পোল‍্যান্ডকে ২-০ গোলে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। এই ম‍্যাচে নীল-সাদা ব্রিগেডের হয়ে দু’গোল আসলেও, মেসির পা দিয়ে আসেনি একটিও গোল। বরং প্রথমার্ধে পেনাল্টি দিয়ে গোল করার সহজ সুযোগ নষ্ট করেন লিও। আর পেনাল্টি ফস্কেই নাকি দলকে বিশেষ বার্তা দেন মেসি। এমনটাই জানালেন আর্জেন্তিনার আরেক ফুটবলার অ‍্যালেক্স ম্যাক অ্যালিস্টার। যিনি পোল‍্যান্ডের বিরুদ্ধে প্রথম গোল করেন।

ম‍্যাচ শেষে অ্যালিস্টার বলেন,” আমরা প্রথম থেকেই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে নেমেছিলাম। আমাদের লক্ষ্য ছিল, জিততেই হবে। তাই মেসির পেনাল্টি নষ্টের পরেও দলের কেউ হতাশ হয়নি। মেসি সবাইকে এসে বলেন, ভেঙে পড়ার কিছু হয়নি। এখনও অনেক সময় আছে। আমি পারিনি, তোমরা গোল করবে। মেসির এই কথায় দলের সবাই আরও আক্রমণাত্মক খেলা শুরু করেছিল। তারই ফল পেয়েছি।”

এদিকে পোল্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচের সেরা হয়ে ম্যাক অ্যালিস্টার বলেন, “আমরা দলগত ফুটবল খেলেছি। এই দলটার সবাই সবার জন্য খেলে। সেটাই আমাদের বাকিদের থেকে আলাদা করেছে। এরকম একটা দলের সদস্য হতে পেরে গর্বিত।”

আরও পড়ুন:আজ মারাদোনা থাকলে খুশি হতেন, ম‍্যাচ জিতে বলেন মেসি

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...