Saturday, April 4, 2026

দু-দুবার ইন্টারভিউ দিলেও প্রকাশ হয়নি মেধাতালিকা, ফের ধর্নায় আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা

Date:

Share post:

শিক্ষক নিয়োগের (Teacher Recruitmet) জট কেটেও যেন কাটছে না। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ ছিল নভেম্বরের (November) দ্বিতীয় সপ্তাহেই আপার প্রাইমারির মেধাতালিকা (Candidate List) প্রকাশ করতে হবে। কিন্তু সেই মেধাতালিকা এখনও জমা হয়নি বলেই খবর। ফলে ২০১৪ সালে আপার প্রাইমারি টেটে পাস করা ও দু-দুবার ইন্টারভিউ দেওয়া চাকরিপ্রার্থীরা ফের ক্ষোভ প্রকাশ করলেন।

তাঁদের ভবিষ্যত কী? এখনও মেধাতালিকা প্রকাশ না হওয়ায় কী করবেন বুঝে উঠতে পারছেন না তাঁরা। অগত্যা মেধাতালিকা প্রকাশের দাবিতে ধর্মতলায় (Dharmatala) মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ফের অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসলেন দু’দুবার ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা। তাঁদের দাবি ৩১ ডিসেম্বরের মধ্যে মেধাতালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতো হবে এসএসসি-কে। যতক্ষণ পর্যন্ত না যোগ্য প্রার্থীরা চাকরি পেয়ে স্কুলে শিক্ষকতার চাকরিতে যোগ দিচ্ছে, ততদিন পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে।

উল্লেখ্য, আপার প্রাইমারির নোটিফিকেশন (Upper Primary Notification) হয়েছিল ২০১৪ সালের ৩০ জানুয়ারি। ফের অনলাইনে নোটিফিকেশন (Online Notification) হয় ২০১৫ সালের ১০ জুন। পরীক্ষা নেওয়া হয় ২০১৫ সালের ১৬ আগস্ট। ফলাফল প্রকাশিত হয় ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর। লেখা পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ নিয়েও সেসময় ব্যাপক টালবাহানা হয়। প্রথম ইন্টারভিউ হয় ২০১৯ সালের জুলাই মাসে। মেধাতালিকা প্রকাশ হয় ২০১৯ সালের ৪ অক্টোবর। তারপরই মামলা হয় আদালতে। এরপর ২০২০ সালের ১১ ডিসেম্বর ফের তালিকা প্রকাশ হয়। মামলার জেরে দুটি মেধাতালিকা বাতিল করা হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...