Friday, June 26, 2026

Weather Update : আচমকাই ‘ভ্যানিশ ‘ শীতের দাপট, কলকাতায় ঊর্ধ্বমুখী পারদ !

Date:

Share post:

সকাল রাতে হালকা শীতের (Winter) আমেজ থাকলেও বেলা বাড়তেই গরম হচ্ছে প্রকৃতি । ডিসেম্বরের শুরুতেই কার্যত উধাও শীত (Winter)। বঙ্গের বুকে বাড়ছে তাপমাত্রা (Temperature), পারদ চড়ল কলকাতাতেও (Kolkata)।

ভোরের দিকে হালকা শীতের আমেজ টের পাচ্ছেন বঙ্গবাসী। কিন্তু ঐটুকুই, দুপুরের দিকে সূর্যের তাপ যথেষ্টই গায়ে লাগছে বলে মনে করছেন সাধারণ মানুষ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে পরবর্তী দু-তিনদিনে একধাক্কায় অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে। কিন্তু তাতেও জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা আপাতত নেই।বুধবার শহরের তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি। উত্তরের জেলাগুলিতে হালকা শীতের আমেজ বজায় রয়েছে। আপাতত বঙ্গের কোথাও বৃষ্টির (Rain) সম্ভাবনা তৈরি হয়নি বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে হঠাৎ করে ঠান্ডা কমে যাওয়ায় অনেক বেশি করে সর্দি-কাশি জ্বর বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সেক্ষেত্রে রাতের দিকে হালকা চাদর বা সোয়েটার সঙ্গে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...