Wednesday, March 25, 2026

শিক্ষা ব্যবস্থার বেহাল দশা উত্তরাখণ্ডে, বন্ধ হচ্ছে ৩ হাজারের বেশি স্কুল

Date:

Share post:

বিজেপি শাসিত উত্তরাখণ্ড(Uttarakhand) রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা। পড়ুয়াদের অভাবে পাহাড়ি এই রাজ্যে বন্ধ হতে চলেছে ৩ হাজারের বেশি স্কুল। যেসব স্কুলে পড়ুয়ার(Student) সঙ্খ্যা কম সেগুলি বন্ধ করবে উত্তরাখণ্ড সরকার। জানা গিয়েছে, পাহাড়ি এই রাজ্যের যে সব স্কুলে ৫ বা তার কম পড়ুয়া। এবং শহরাঞ্চলে যে সব স্কুলে ১০ এর কম পড়ুয়া সেই স্কুলগুলি আপাতত বন্ধ করবে সরকার।

এপ্রসঙ্গে উত্তরাখণ্ডের শিক্ষা দফতরের(Education Department) শীর্ষ আধিকারিক বংশীধর তিওয়ারি বলেন, “শিক্ষা দপ্তর সাময়িক ভাবে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের যে সব স্কুলে ১০ বা তার কম পড়ুয়া রয়েছে সেগুলি বন্ধ করার। পাহাড়ি অঞ্চলের যে সব স্কুলে ৫ বা তার কম পড়ুয়া, শহরাঞ্চলে যে সব স্কুলে ১০ বা তার কম পড়ুয়া, সেগুলি বন্ধ রাখা হবে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের যে স্কুলগুলিতে পাঁচের কম পড়ুয়া, সেগুলিও বন্ধ করে দেওয়া হবে। এই সব স্কুলগুলির পড়ুয়াদের কাছাকাছি ভাল স্কুলগুলিতে পাঠানো হবে।” একইসঙ্গে তিনি জানান, স্কুলগুলি বন্ধ করা হচ্ছে সেগুলি পাকাপাকিভাবে বন্ধ করা হচ্ছে না। সাময়িকভাবে এগুলি বন্ধ হচ্ছে।

উল্লেখ্য, করোনাকালে দেশজুড়ে তাৎপর্যপূর্ণভাবে কমে গিয়েছিল স্কুলছুটদের সঙ্খ্যা। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ি, ২০২১-২২ সালে কোভিডের কবলে পড়ে বন্ধ হয়েছে ২০ হাজার স্কুল। প্রাক-প্রাথমিক স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা ১১ লক্ষ ৫০ হাজার থেকে কমে গিয়েছে ১০ শতাংশ। সেই অবস্থার রেশ এখন কাটেনি উত্তরাখণ্ডে। পরিস্থিতি এমন পরযায়ে পৌছেছে যে বন্ধ করে দিতে হচ্ছে রাজ্যের ৩ হাজার স্কুল।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...