Wednesday, April 8, 2026

আইএসএলে জনির পরিবর্তের খোঁজ শুরু বাগানের : সূত্র

Date:

Share post:

আগামিকাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান। তবে তার আগে বড় ধাক্কা বাগান শিবিরে। হাঁটুর বড় চোটে এবারের আইএসএলে আগেই অনিশ্চিত হয়ে পড়েছিলেন মোহনবাগানের তারকা মিডফিল্ডার জনি কাউকো। আর এবার বেঙ্গালুরু এফসি ম্যাচ খেলতে যাওয়ার আগে বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে সাংবাদিক সম্মেলনে এসে সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো জানিয়ে দিলেন, এই মরশুমে জনির ফেরার সম্ভাবনা নেই।

তিনি বলেন, ‘‘জনি এই মরশুমে আর খেলতে পারবে না। কারণ, ওর অস্ত্রোপচার হবে। তবে পোগবা ও তিরিকে চিকিৎসকরা ফিট বললেই দলের সঙ্গে যোগ দেবে। আমরা তাড়াহুড়ো করছি না।’’ মোহনবাগানের সঙ্গে এখনও চুক্তিবদ্ধ তিরি। গত মরশুমে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে যান। কঠিন চোট সারিয়ে ফেরার প্রস্তুতি চালাচ্ছেন স্প্যানিশ সেন্টার ব্যাক। তবে ফেরান্দো না বললেও সূত্রের খবর, কাউকোর যোগ্য পরিবর্তের খোঁজ শুরু করেছে ম্যানেজমেন্ট। তবে এবারের বিশ্বকাপ খেলা কোনও ফুটবলারকে সই করানো হবে কি না, তা ম্যানেজমেন্টের উপরই ছেড়ে দিচ্ছেন মোহনবাগান কোচ।

এদিকে স্বস্তির খবর, শনিবার বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে অস্ট্রেলীয় বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোস ফিট হয়ে গিয়েছেন। রয় কৃষ্ণ, সুনীল ছেত্রীদের বিরুদ্ধে তাঁর সঙ্গী হিসেবে মনবীর সিং খেলবেন কি না, তা স্পষ্ট নয়। হায়দরাবাদ ম্যাচে চোট পাওয়া মনবীরের ফিটনেস শুক্রবার পরখ করে জুয়ান সিদ্ধান্ত নেবেন তাঁকে বেঙ্গালুরু ম্যাচে খেলাবেন কি না। কৃষ্ণ বনাম মোহনবাগান ম্যাচের দিকে তাকিয়ে সমর্থকরা। লিগে দলের বর্তমান পজিশন নিয়ে খুশি নন ফেরান্দো। বললেন, ‘‘আমরা সব সময় শীর্ষে থাকতে চাই। সেভাবেই প্র্যাকটিস করি, ম্যাচ খেলি। আমাদের লক্ষ্য থাকবে, শীর্ষে থেকে লিগ শেষ করা।’’

আরও পড়ুন:আজ গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে ব্রাজিলের সামনে ক‍্যামেরুন

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...