Friday, June 26, 2026

আজ গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে ব্রাজিলের সামনে ক‍্যামেরুন

Date:

Share post:

আজ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ ক‍্যামেরুন। ইতিমধ্যেই শেষ ষোলোর রাস্তা পাকা করে ফেলেছে তিতের দল। তবে তার আগ আতঙ্ক সেলেকাওদের শিবিরে। অজানা ভাইরাস নাকি কোভিড! নাকি ক্যামেল ফ্লু! বিশ্বকাপের মধ্যেই দলগুলির মধ্যে অসুস্থতা বাড়ছে। উদ্বেগের পরিস্থিতি ব্রাজিল শিবিরে। অসুস্থতা-আতঙ্কের মধ্যেই আজ রাতে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে তিতের দল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে। কিন্তু ক্যামেরুন ম্যাচের আগে চোট, অসুস্থতায় জেরবার সেলেকাও কোচ প্রথম একাদশে একাধিক বদল আনতে বাধ্য হচ্ছেন।

চোটের কারণে এমনিতেই গ্রুপের শেষ ম্যাচ খেলতে পারবেন না নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র। শেষ ষোলোর ম্যাচের জন্য অবশ্য তিনি ফিট হয়ে যাবেন বলে দাবি করেছেন ব্রাজিলীয় সংবাদমাধ্যমের সামনে। নেইমার জানিয়েছেন, গোড়ালির চোট সারিয়ে চূড়ান্ত ফিট হওয়ার পথে তিনি। রাইট ব্যাক দানিলোও গ্রুপের শেষ ম্যাচে নেই। তাঁর জায়গায় সম্ভবত খেলবেন অভিজ্ঞ দানি আলভেস। ব্রাজিলের সব থেকে বয়স্ক ফুটবলার হিসেবে বিশ্বকাপের ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন ৩৯ বছরের রাইট ব্যাক। লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রোও আগের ম্যাচে চোট পেয়ে ক্যামেরুন ম্যাচ খেলতে পারবেন না। তাঁর জায়গায় শুরু করবেন অ্যালেক্স টেলেস।

ব্রাজিল টিম ম্যানেজমেন্ট সূত্রের খবর, জ্বর, অসুস্থতা রয়েছে লুকাস পাকুয়েতা, রাফিনহা, অ্যালিসন এবং ভিনিসিয়াস জুনিয়রেরও। জানা গিয়েছে, গ্যাব্রিয়েল জেসুস, রডরিগো, অ্যান্টনি স্যান্টোসকে সামনে রেখে আক্রমণাত্মক ছকে দল সাজাচ্ছেন তিতে। থিয়াগো সিলভা, মার্কুইনহোসকেও সম্ভবত বিশ্রাম দেওয়া হচ্ছে। দুই স্টপার হিসেবে খেলতে পারেন ব্রেমের এবং এডের মিলিতাও। গোলে অসুস্থ অ্যালিসনের পরিবর্তে খেলতে পারেন ম্যাঞ্চেস্টার সিটির এদেরসন অথবা ওয়েভারটন। মাঝমাঠে ব্রুনো গুইমারেজ, ফ্যাবিনহো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিদের খেলাতে পারেন তিতে। শেষ ম্যাচ জিতে অপরাজিত থেকেই নকআউটে পা রাখতে চায় সেলেকাওরা। ‘জি’ গ্রুপে অন্য ম্যাচে সার্বিয়া মুখোমুখি সুইজারল্যান্ডের। দু’টি দলের কাছেই শেষ ষোলোয় যাওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন:আজ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে নামছে পর্তুগাল, নিয়মরক্ষার ম‍্যাচে রোনাল্ডোদের সামনে দক্ষিণ কোরিয়া

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...