Wednesday, March 25, 2026

পরিষেবা পৌঁছে দিতে বদ্ধ পরিকর রাজ্য, আরও বাড়ল দুয়ারে সরকার-এর মেয়াদ

Date:

Share post:

দুয়ারে সরকার কর্মসূচিতে বিপুল সাড়া। রাজ্যের সব মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে বদ্ধ পরিকর সরকার। সেই উদ্দেশ্যেই বেনজির সিদ্ধান্ত। প্রায় একমাস বাড়ল দুয়ারে সরকার (Duruware Sarkar) কর্মসূচি। শুক্রবার, নবান্নে উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Diwedi)।

দিন দুয়েক আগে মুখ্যসচিবের তরফে বিজ্ঞপ্তি জারি করে ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার পরিবেষার মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়। শুক্রবার নবান্নের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব। ভিডিও কনফান্সরেন্সের মাধ্যমে যোগ দেন বিভিন্ন জেলার জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিকরা। এরপরেই জানানো হয়, সারা ডিসেম্বর মাসেই এই কর্মসূচি চালু থাকবে। বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে যাবে সাধারণ মানুষের দরজায়।

পঞ্চম দফা দুয়ারে সরকারে জমির পাট্টার জন্য আবেদন, বিদ্যুতের বিল মেটানো-সহ আরও কিছু ব্যবস্থা রয়েছে। এ বছরের শেষ দিন পর্যন্ত এই পরিষেবা পাবেন বাংলার মানুষ। তবে সব আবেদনপত্রের নিষ্পত্তির শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর। সেই সময়সীমাও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...