Friday, April 3, 2026

আইপিএল থেকে অবসর নিলেন ডোয়েন ব্র্যাভো

Date:

Share post:

জল্পনার অবসান। আইপিএল থেকে অবসর নিলেন ডোয়েন ব্র্যাভো। শুক্রবার এমনটাই জানালেন তিনি নিজে। এদিন ক্যারিবিয়ান অল-রাউন্ডার জানিয়ে দিলেন, আর কখনও ব্যাট-বল হাতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ মাতাতে দেখা যাবেনা তাঁকে।

এক বিবৃতিতে ব্র্যাভো বলেন, “আমি এই নতুন ভূমিকায় কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। খেলা ছাড়ার পরে এটাই করব বলে ভেবে রেখেছি। বোলারদের সঙ্গে কাজ করতে আমার ভাল লাগে। ক্রিকেটার থেকে কোচ হতে গিয়ে আমাকে যে অনেক কিছু বদলাতে হবে, এমন নয়। কারণ, যখন খেলি, বোলারদের সঙ্গে সারা ক্ষণ কথা বলি, ওদের পরামর্শ দিই। এখন একটাই তফাত হবে, আমি আর মিড অফ বা মিড অনে থাকব না। কখনও ভাবিনি আইপিএলের ইতিহাসে আমিই সব থেকে বেশি উইকেট নেব। আইপিএল খেলতে পেরে আমি খুশি।”

 

View this post on Instagram

 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

২০০৮ সাল থেকে শুরু হয়েছে আইপিএল। তখন থেকে সব ক’টি প্রতিযোগিতায় খেলেছেন ব্র্যাভো। প্রথম তিন বছর মুম্বই ইন্ডিয়ান্সে থাকার পরে ২০১১ সালের নিলামে তাঁকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। ২০১৬ এবং ২০১৭ সালে চেন্নাই দু’বছরের জন্য আইপিএল থেকে নির্বাসিত হয়ে যায়। সেই সময় গুজরাত লায়োন্স তাঁকে তুলে নেয়। তারপর ২০১৮ সালে আবার চেন্নাইতে ফিরে আসেন তিনি।

আরও পড়ুন:ধারাভাষ্য দিতে দিতেই বুকে ব্যথা পন্টিং-এর, ভর্তি হাসপাতালে

 

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...