Thursday, February 26, 2026

শাহর ‘উচিত শিক্ষা’ মন্তব্যকে সমর্থন! হিমন্তের দাবি, ‘হিন্দুরা দা*ঙ্গা করে না’

Date:

Share post:

ভোট টানতে গুজরাটে(Gujrat) মেরুকরণের তাস খেলছে বিজেপি(BJP)। সম্প্রতি গুজরাটে দাঙ্গা ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) উচিত শিক্ষা মন্তব্যে জাতীয় রাজনীতিতে জলঘোলা হতে শুরু করেছে। তবে শাহের সেই মন্তব্যে পূর্ণ সমর্থন জানালেন অসমের(Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা(Himant BiswaSharma)। পাশাপাশি তাঁর দাবি ‘হিন্দুরা দাঙ্গা করে না।’

গুজরাটে গোধরা পরবর্তী দাঙ্গায় তৎকালীন নরেন্দ্র মোদি সরকার যে জড়িত ছিল সে কথাই কার্যত মেনে নিয়ে ‘উচিত শিক্ষা’ বলে মন্তব্য করেন অমিত শাহ। বৃহস্পতিবার শাহের সেই মন্তব্যকে সমর্থন জানিয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বলেন, “হিন্দুরা সাধারণত দাঙ্গা করে না। ২০০২ সালের পর রাজ্যে শান্তি স্থাপন করতে একগুচ্ছ পদক্ষেপ করে গুজরাট সরকার। দাঙ্গাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে শান্তি বিরাজ করছে। এখন আর সেখানে কোনও কারফিউ হয় না।”

শাহের মন্তব্যের সপক্ষে অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, হিন্দুরা দাঙ্গা করে না। তারা শান্তিপ্রিয়। সস্প্রদায় হিসেবে জেহাদের মতো কোনও কিছুতে হিন্দুরা বিশ্বাসী নয়। হিন্দু সম্প্রদায় কখনওই দাঙ্গায় শামিল হয় না। এদিকে, খুনি আফতাব পুনাওয়ালাকে নিয়ে লাভ জেহাদ প্রসঙ্গে হিমন্ত বলেন, “লাভ জেহাদকে উপেক্ষা করে আসলে তোষণের রাজনীতি করা হচ্ছে। বামমনস্কদেরই মনে হতে পারে এটা সাম্প্রদায়িক মন্তব্য। কিন্তু বিষয়টা মহিলাদের নিরাপত্তাপর। লাভ জেহাদের প্রমাণ রয়েছে। পলিগ্রাফ টেস্টে আফতাব নিজে বলেছে, এই কাজ (খুন) করলে সে স্বর্গে যাবে।” গুজরাটে নির্বাচন পর্ব চলাকালীন বিজেপির নেতার এহেন মন্তব্য বেশ তাতপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে বিরোধীদের স্পষ্ট দাবি, ভোট টানতে গুজরাটে মেরুকরণের তাস খেলছে গেরুয়া শিবির।

spot_img

Related articles

দেড় বছর পর চালু আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা

ইউনূস বিদায় নিতেই সম্পর্ক ঠিক হতে শুরু করেছে ভারত-বাংলাদেশের (Ind- Bangladesh news)। দীর্ঘ ১৮ মাস পর আগরতলা-ঢাকা-কলকাতা বাস...

আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, নির্বাচন সংক্রান্ত আলোচনার সম্ভাবনা

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক (cabinet meeting)। বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক...

বাংলা ছবির আকাল, বন্ধ হল বিনোদিনী থিয়েটার-প্রিয়া সিনেমা হল!

বাংলা ছবিকে প্রাইম টাইম শো দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু বাংলা ছবিই যখন নেই তখন সিনেমা হল...

পাওয়ার অফ হলেও থামবে না মেট্রোর চাকা! দক্ষিণেশ্বর-টালিগঞ্জ রুটে চালু নয়া সিস্টেম

মেট্রোরেলের (Kolkata Metro) সফর করতে করতে আচমকা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘক্ষণ টানেলে আটকে থাকতে হয় যাত্রীদের। অনেকে অসুস্থ...