Thursday, March 19, 2026

“বিয়ে বাড়ি নয় যে আমন্ত্রণ করা হবে!” অভিষেকের সভা নিয়ে কুণালের নিশানায় শিশির-দিব্যেন্দু

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, কাঁথি

আর কয়েক ঘন্টার অপেক্ষা। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। শনিবারের বারবেলায় অধিকারী পরিবারের শান্তিকুঞ্জ থেকে ঢিল ছোড়া দূরত্বে বিশাল সমাবেশ করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই ঘুরিয়ে আলোচনায় চলেই আসছেন অধিকারীরা। বিশেষ করে শান্তিকুঞ্জের খাতায়-কলমে দুই তৃণমূল সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর নাম।

শুভেন্দু দল ছেড়ে বিজেপি যাওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে সম্পর্ক কার্যত ছিন্ন হয়েছে ঘাসফুল প্রতীকে জেতা কাঁথির সাংসদ শিশির এবং তমলুকের দিব্যেন্দুর। দলের সেকেন্ড-ইন কম্যান্ডের জনসভা বাড়ি থেকে ২০০মিটারের মধ্যে। তাঁরা কি এই সভায় আসছেন? তাঁদের কি আমন্ত্রণ করা হয়েছে? যা নিয়ে জোর চর্চা রাজ্য রাজনীতিতে। এদিন প্রভাত কুমার কলেজ মাঠে সভাস্থল পরিদর্শনে আসেন কুণাল ঘোষ, এ প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, তৃণমূলের টিকিটে যাঁরা জিতেছেন, তাঁদের নূন্যতম কৃতজ্ঞতা থাকলে সভামঞ্চে আসুন। এটা বিয়ে বাড়ি নয়, যে সকলকে আলাদা আলাদা করে আমন্ত্রণ জানানো হবে। কুণালের কথায়, “তৃণমূলের প্রতীকে ভোট চাওয়ার সময় লোকের বাড়ি বাড়ি গিয়ে হাতজোড়, আর এখন আমন্ত্রণ? তৃণমূলের সভা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা। এখানে তৃণমূল প্রতীকে জেতা যে যেখানে আছেন, তাঁদের গায়ে যদি কৃতজ্ঞতার রক্ত থাকে, তাঁদের উচিত এই মহাযজ্ঞে সামিল হওয়া।”

নাম না করে শান্তিকুঞ্জের দুই অধিকারী সাংসদকে কুণালের বার্তা, “কাঁথি একটি ঐতিহ্যশালী শহর। পুরনো দিনের শহর। তৃণমূলের প্রতীকে জেতা সাংসদ থেকে শুরু করে চারিদিকে দীর্ঘদিনের তৃণমূল পরিবার। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সভা নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে। সর্বস্তরের তৃণমূল কর্মীরা আসবেন। কাঁথি শহরে যাঁরা তৃণমূলের প্রতীকে নির্বাচিত, তৃণমূল পরিবারের সদস্য, তাঁদের গায়ে যদি কৃতজ্ঞতার রক্ত থাকে, তাহলে সবাই সভার কর্মসূচিতে তাঁরাও সামিল হওয়া উচিত।”

আরও পড়ুন- স্কুল বাস ছেড়ে যাওয়া ছোট্ট পড়ুয়াকে মা-বাবার কাছে ফেরালেন ওসি সৌভিক

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...