Monday, June 8, 2026

স্কুল বাস ছেড়ে যাওয়া ছোট্ট পড়ুয়াকে মা-বাবার কাছে ফেরালেন ওসি সৌভিক

Date:

Share post:

কলকাতা ট্রাফিক পুলিশের তৎপরতায় পাচারের হাতে থেকে রক্ষা স্কুল পড়ুয়ার। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের (Traffic Guard) ওসি সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty) উদ্যোগে পরিবারে ফিরল বালক।

শুক্রবার, বেলা ১টা ১৫ নাগাদ সৌভিক চক্রবর্তী হঠাৎ লক্ষ্য করেন স্কুল ইউনিফর্ম পরা একটি ছোট ছেলে স্ট্র্যান্ড রোড এবং এমজি রোডের মোড়ের কাছে ফুলের বাজারের কাছে কাঁদছে। জিজ্ঞাসাবাদে যায় যে, শ্রী জৈন বিদ্যালয়ের ক্লাস ফাইভের ছাত্র। বাড়ি সালকিয়ার শ্রীমানি বাগান লেনে। অভিযোগ, এদিন স্কুল থেকে বেরিয়ে সে দেখতে পায় স্কুল বাস তাকে ছাড়াই চলে গিয়েছে। সে দিশাহীন ভাবে ঘোরাফেরা করেছে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু শিশুটি ভয়ে জোরে কান্না জুড়ে দিলে সেই ব্যক্তিকে তাঁকে স্ট্র্যান্ড রোডে একা রেখে পালিয়ে যান। সেই অবস্থায় তাকে এই অবস্থায় উদ্ধার করেন ওসি। ছেলেটিকে বিস্কুট ও জল দিয়ে শান্ত করেন। হাওড়া ব্রিজ টিপি গার্ডের অফিসে নিয়ে যান সৌভিক। সালকিয়া থেকে তার বাবা-মাকে ডেকে এনে সঠিক পরিচয় যাচাইয়ের পর শিশুটিকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। উদ্বিগ্ন অভিভাবকরা হারানো ছেলেকে নিরাপদে ও সুস্থভাবে ফিরে পেয়ে আপ্লুত। সৌভিক চক্রবর্তীর এই মানবিক পদক্ষেপের জন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন দম্পতি।

আরও পড়ুন- চন্দননগরের সিপিআইএম-এর ফাঁকা সভাস্থলেই তৃণমূলের বিশাল সমাবেশ, বিরোধীদের কটাক্ষ ইন্দ্রনীলের

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...