Monday, April 6, 2026

চন্দননগরের সিপিআইএম-এর ফাঁকা সভাস্থলেই তৃণমূলের বিশাল সমাবেশ, বিরোধীদের কটাক্ষ ইন্দ্রনীলের

Date:

Share post:

চন্দননগর (Chandannagar) বাগবাজারে বিশাল সমাবেশ করল তৃণমূল। কয়েকদিন আগেই ওই জায়গাতেই সভা করেন CPIM। বক্তা ছিলেন বৃন্দা করাত-সহ অন্য নেতৃত্বরা। কিন্তু সেদিনের সভা ভরাতেই পারেনি বামেরা। সেই একই জায়গায় শুক্রবার বিশাল সমাবেশ করল তৃণমূল।

হাজার হাজার মানুষের এদিন ভিড় জমান তৃণমূলের সমাবেশে। ছিলেন চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen), মেয়র রাম চক্রবর্তী, হুগলি জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন-সহ চন্দননগর পুরনিগমের সব কাউন্সিলর, ও তৃণমূল নেতৃত্ব। এদিনের সভা থেকে ইন্দ্রনীল সেন বিরোধীদের আক্রমণ করে বলেন, বিরোধীদের দম নেই। কারণ তাঁরা মানুষের কথা ভাবেন না। তাঁর কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বাংলা উন্নয়নের কাজ করছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেভাবে দল পরিচালনা করছেন তাতে মানুষের আশীর্বাদ নিয়ে তৃণমূল বাংলায় ক্ষমতায় থাকবে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ব্যাপকভাবে সফল হতে চলেছে আর শুভেন্দু অধিকারীর সভা যে ব্যাপক ভাবে ফ্লপ হতে চলেছে বলেও এদিন মন্তব্য় করেন ইন্দ্রনীল সেন।

আরও পড়ুন- Gujrat : উন্নয়নের ছিটেফোঁটা নেই মোদি – শাহ রাজ্যে

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...