Saturday, April 4, 2026

প্রি-কোয়ার্টার ফাইনালে নামার আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে

Date:

Share post:

সোমবার রাতে প্রি-কোয়ার্টার ফাইনালের অভিযান শুরু করবে ব্রাজিল। শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। তার আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন গ‍্যাব্রিয়েল জেসুস। এমনকি শুধু জেসুস নয় ছিটকে জাওয়ার সম্ভবনা রয়েছে আলেক্স টেলেসেরও। এমনটাই দাবি করা হয়েছে ব্রাজিলের এক সংবাদমাধ্যমের তরফ থেকে। দু’জনেই ক্যামেরুন ম্যাচে খেলতে গিয়ে চোট পান। আর শনিবার জানা গিয়েছে, বাকি বিশ্বকাপে তাঁদের পাওয়ার সম্ভাবনা কম। যদিও ব্রাজিলের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

ক্যামেরুন ম্যাচের পর ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেন, “টেলেস বলছিল ওর হাঁটুতে যন্ত্রণা করছে। সাজঘরে ওর চোট পরীক্ষা করা হয়েছে। শনিবার ওর এমআরআই করা হবে। তার পরেই চোটের পরিস্থিতি বুঝতে পারব। আর জেসুসের ডান হাঁটুতে ব্যথা করছে। ওকেও পরীক্ষা করা হয়েছে এবং এমআরআই করা হবে।”

আর শনিবার এমআরআই করার পরেই জানা যায় দু’জনের চোটের অবস্থা খুব একটা ভাল নয়।

এদিকে চোটের কারণে গ্রুপ পর্বের দুটি ম‍্যাচে খেলতে পারেননি নেইমার জুনিয়র। প্রি-কোয়ার্টার ফাইনালে নেইমারের খেলার ব‍্যাপারে ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেন,”নেইমার এবং আলেক্স সান্দ্রোকে নিয়ে আমাদের হাতে সময় রয়েছে। সম্ভাবনাও রয়েছে ওদের খেলার। এখনই আমরা চূড়ান্ত কিছু বলতে পারছি না। কারণ এখনও নেইমার বল নিয়ে অনুশীলন শুরু করেনি। আশা করি দ্রুত অনুশীলন শুরু করবে। চোট সারিয়ে দলের সঙ্গে কীভাবে মানিয়ে নিতে পারে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। তার পরেই আমরা সিদ্ধান্ত নেব ওদের খেলানো হবে কিনা।”

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ নিয়ে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...