Tuesday, June 23, 2026

ঝালদা পুরসভায় প্রশাসক নিয়োগ নিয়ে জটিলতা, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের

Date:

Share post:

পুরুলিয়ার (Purulia) ঝালদা পুরসভার (Jhalda Municipality) জট কাটছে না। সময় যত গড়াচ্ছে, ততই বদলে যাচ্ছে সমীকরণ। শনিবার ঝালদা পুরবোর্ডের চেয়ারম্যান হিসাবে শিলা চট্টোপাধ্যায়ের (Shila Chattopadhyay) নাম ঘোষণা করল কংগ্রেস (Congress)। শুক্রবারই রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose) এক নির্দেশ জারি করে জানিয়েছিলেন, ঝালদা পুরসভায় আপাতত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জবা মাছুয়া (Jaba Machua)। পুর আইন মেনেই রাজ্যপাল সেই নির্দেশ দিয়েছেন বলে দাবি অপসারিত পুর চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের (Suresh Agarwal)।

গত ২২ নভেম্বরের আস্থা ভোটে দুই নির্দল প্রার্থীর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পায় কংগ্রেস। কিন্তু আস্থা ভোটে জিতেও পুরবোর্ডের দখল পেতে বেগ পেতে হচ্ছে কংগ্রেসকে। তবে শুক্রবার রাতে শেষমুহূর্তে সবাইকে একেবারে চমকে দিয়ে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর জবা মাছুয়াকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। যদিও সেই পুরসভায় বোর্ড গঠনের কথা ছিল কংগ্রেসের। আপাতত পুরপ্রশাসকের দায়িত্ব পালন করবেন ১০ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর। শুক্রবার পুর ও নগরোন্নয়ন দফতর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, রাজ্যের পুর আইনের ১৭ (৪) ধারা অনুযায়ী এই নিয়োগ করা হয়। যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে। তবে জবা মাছুয়াকে মানতে নারাজ কংগ্রেস। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হওয়ারও সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব।

এদিকে শনিবারই ঝালদা পুরবোর্ডের চেয়ারম্যান হিসাবে শিলা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে কংগ্রেস। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন সকাল থেকেই ঝালদা পুরসভাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। রয়েছে বিশাল বাহিনী। পুরসভার ২০০ মিটার এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এলাকায় চলছে পুলিশি টহল। থমথমে গোটা এলাকা। ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় কংগ্রেস এবং নির্দল মিলিয়ে ৭ জন এবং অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসে পক্ষে রয়েছে ৫ জন।

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...