Tuesday, June 16, 2026

FIFA WC 2022 : মাঠেই মেজাজ হারিয়ে বচসায় জড়ালেন সিআর সেভেন

Date:

Share post:

শনিবার থেকে শুরু নকআউট (Knock Out) পর্ব। টানটান লড়াইয়ের মেজাজ নিয়ে আজ মাঠে নামবে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া (Argentina v/s Australia)। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে যে বিতর্কে জড়িয়ে পড়তে হবে তারকা ফুটবলারকে সেটা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি রোনাল্ডো (Ronaldo) সমর্থকেরা। এশিয়ার দেশের জেদি লড়াইয়ে পরাস্ত হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দল। ম্যাচ শেষের আগেই বিপক্ষের তারকার সঙ্গে ঝামেলা বাঁধে রোনাল্ডোর। ঘটনা পর্তুগিজ মহাতারকার মাঠ ছাড়ার মুহূর্তের।

প্রি কোয়ার্টারে আগেই নিজের জায়গা পাকা করেছিল পর্তুগাল। শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথমে এগিয়ে গিয়েও ১-২ গোলে হারে পর্তুগাল। কিন্তু এরপর আচমকাই পরিস্থিতি বদলে যায় যখন মেজাজ হারান রোনাল্ডো। আঙুল দেখিয়ে চুপ করতে বলেন বিপক্ষের খেলোয়াড়কে। খেলার ঠিক ৬৫ মিনিটে রোনাল্ডোর পরিবর্ত নামানোর সিদ্ধান্ত নেন কোচ ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos)। দক্ষিণ কোরিয়ার এক ফুটবলার সেই সময় দাবি করেন যে সময় নষ্ট করে ধীর গতিতে মাঠ ছাড়ছিলেন রোনাল্ডো। আর এতেই মেজাজ হারান প্রাক্তন ম্যান ইউ স্ট্রাইকার। ম্যাচের রোনাল্ডো জানান যে কোরিয়ান প্লেয়ার তাঁকে তাড়াতাড়ি মাঠ থেকে বেরতে বলে। CR 7 এর কথায় “কীভাবে বেরবো, তা বলার ওর কোনও অধিকার নেই। আমি যদি সত্যিই ধীর গতিতে আসতাম, তাহলে রেফারি যা বলার বলত।” তবে রোনাল্ডো এও স্বীকার করে নেন, ব্যক্তিগত কোনও শত্রুতা নয়। রাগের মাথাতেই তিনি কোরিয়ান ফুটবলারকে ওভাবে জবাব দিয়েছিলেন।

 

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...