Friday, April 3, 2026

‘পদ্মভূষণ’ পেলেন গুগল সিইও সুন্দর পিচাই

Date:

Share post:

পদ্মভূষণ (Padma Bhushan) সম্মান পেলেন গুগল এবং অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। ব্যবসা এবং শিল্প বিভাগে পিচাইয়ের অবদানের জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করল ভারত সরকার (Government of India)। শুক্রবার সান ফ্রান্সিসকোয় (San Fransisco) পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুন্দরকে এই সম্মান তুলে দেন আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু (Taranjit Singh Sandhu)। তিনি জানান, সুন্দরের যাত্রা অনুপ্রেরণামূলক। উদ্ভাবনী শক্তিতে বিশ্বব্যাপী ভারতীয় প্রতিভার এক উজ্জ্বলতম প্রকাশ তিনি।

চলতি বছরের শুরুর দিকে ১৭ জন পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় অন্যতম ছিলেন গুগলের সিইও। ২০২২ সালে বাণিজ্যে এবং শিল্প বিভাগে (Trade and Industry category) অসামান্য কৃতিত্বের জন্য এবার পদ্মভূষণ দেওয়া হয় সুন্দরকে। ৫০ বছর বয়সি সুন্দর পিচাইয়ের জন্ম দক্ষিণ ভারতের মাদুরাইতে।

এদিন পদ্মভূষণ সম্মান গ্রহণ করার খড়্গপুর আইআইটির (Kharagpur IIT) প্রাক্তনী পিচাই তাঁর ব্লগে লেখেন, ভারত আমার জীবনের একটা অংশ। যেখানেই যাই, এ দেশ আমার বুকে থাকে। আমি ভাগ্যবান যে, এমন একটি পরিবারে জন্মেছি যাঁরা শিক্ষার উপর আলাদা গুরুত্ব দিতেন। আমি কৃতজ্ঞ আমার বাবা-মায়ের কাছে। আমার ভবিষ্যতের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাঁদের। গুগল সিইও আরও জানিয়েছেন, এই সম্মানের জন্য ভারত সরকার এবং প্রতিটি ভারতবাসীর কাছে আমি কৃতজ্ঞ। যে দেশ আমায় তৈরি করেছে, তার কাছে এমন সম্মান পাওয়া বিরাট ব্যাপার।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...