Saturday, April 4, 2026

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ নিয়ে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা?

Date:

Share post:

রবিবার বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রামের পর এই সিরিজে খেলবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই পরিস্থিতিতে ক্রিকেট মহল মনে করছেন, ধারে-ভারে ও শক্তিতে বাংলাদেশকে এই সিরিজে হারাতে তৈরি ভারত। যদিও এই কাজটা সহজ হবে না বলেই মনে করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এই নিয়ে সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা বলেন, “আমার মনে হয় গত কয়েক বছর ধরে এটি একটি দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। তবে গত সাত-আট বছরে ওরা একেবারে আলাদা দল হিসেবে গড়ে উঠেছে এবং প্রচন্ড লড়াই প্রদান করে সহজ জয় উপহার দেয় না। টি-২০ বিশ্বকাপে, খুবই হাড্ডাহাড্ডি লড়াই ছিল। কাজটি আমাদের জন্য সহজ হবে না, কারণ ওরা অনেকটাই উন্নতি করেছে।”

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ নিয়ে রোহিত বলেন, “এটি একটি দারুণ সিরিজ হবে। বাংলাদেশ খুবই চ্যালেঞ্জিং একটি দল এবং আমাদের ভালো খেলে ওদের হারাতে হবে। নিজেদের মাঠে ওরা অনেক লড়াকু হবে।”

বিশ্বের অধিকাংশ জায়গাতে খেলতে গেলে ভারতীয় সমর্থকদের সমর্থন অনেকটাই পায় টিম ইন্ডিয়া। কিন্তু বাংলাদেশে সেই সুবিধা পায় না ভারত। এদিকে দলের অনেকেই প্রথমবার বাংলাদেশে এসেছে। এই নিয়ে রোহিত বলেছেন, “এখানকার দর্শক খুবই চাপে ফেলতে পারে। কোনও সন্দেহ নেই যে ওরা ক্রিকেট নিয়ে খুবই আবেগপ্রবণ এবং ওরা নিজেদের দলের পাশে দাঁড়ায়। আমাদের দলের কিছু সদস্য প্রথমবার এখানে এসেছে, তবে তাতে কোন অসুবিধা হবে না। ওদের চাপের মধ্যে থাকার অভ্যেস রয়েছে।”

আরও পড়ুন:চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন শামি, দলে এলেন উমরান মালিক

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...