Wednesday, June 17, 2026

খাবারে বিষ মিশিয়ে একটু একটু করে স্বামীকে খু*ন স্ত্রীর! গ্রেফতার ২

Date:

Share post:

নিজের স্বামীকেই চক্রান্ত করে রোজ একটু একটু করে খুন করার অভিযোগ উঠল স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। মুম্বইয়ের শিউড়ে ওঠার মতো এই ঘটনায় দুজনকেই গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন:সহকর্মীর সঙ্গে প্রেম, স্ত্রীকে মারতে বিষাক্ত ইঞ্জেকশন ব্যবহার ! ধৃত গুণধর স্বামী

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কমলকান্ত। স্ত্রী কবিতার সঙ্গে তাঁর কয়েক বছর আগে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। কিন্তু পরে আবার তাঁরা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এক সঙ্গে থাকতে শুরু করেন। কমলকান্তের ছোটবেলার বন্ধু হিতেশের সঙ্গে কবিতার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানিয়েছে পুলিশ।
দিন কয়েক আগেই পেটের রোগে মৃত্যু হয় কমলাকান্তের মায়ের। পরপরই দেখা যায় কমলকান্তও পেটের অসুখে ভুগছেন। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসকরা পরীক্ষা করে দেখতে পান, কমলকান্তের রক্তে আর্সেনিক এবং থ্যালিয়ামের পরিমাণ অস্বাভাবিক মাত্রায় বেশি। মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু গত ১৯ নভেম্বর সেখানে তাঁর মৃত্যু হয়।এরপরই একটি অস্বাভাবিক মামলা রুজু করে মুম্বই পুলিশ।

তদন্তে নামে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। এরপর কমলাকান্তের স্ত্রী কবিতা এবং তাঁর প্রেমিক হিতেশকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদের পর প্রকাশ্যে আসে চক্রান্তের কথা। কবিতা জানান, তিনি স্বামীর খাবারে প্রতি দিন একটু একটু করে বিষ মিশিয়ে দিতেন। কমলাকান্তের মায়ের মৃত্যুতেও তাঁদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...