Saturday, April 4, 2026

সুজাতা আর আমি দুজনেই মা: ‘সালাম ভেঙ্কি’ ছবি প্রচার এসে মন্তব্য কাজলের

Date:

Share post:

এই সপ্তাহেই মুক্তি পাচ্ছে কাজল-আমির অভিনীত ছবি ‘সালাম ভেঙ্কি’ (Salaam Venky)। সোমবার, ছবির প্রচারে পরিচালক রেবতি ও সহ-অভিনেতা বিজয় জেঠওয়াকে নিয়ে কলকাতায় এলেন নায়িকা কাজল (Kajol)। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানালেন, ছবির সুজাতা আর বাস্তবের কাজল দুজনেই মা। আর সেই মা-ছেলের রসায়ন নিয়েই রেবতী(Revathy) ছবি ‘সালাম ভেঙ্কি’ মুক্তি পাচ্ছে ৯ ডিসেম্বর।

এদিন, ছবির প্রচারে শহরের এক পাঁচতারা হোটেলে হয় সাংবাদিক বৈঠক। সেখানে কাজল জানান, প্রথমে ছবিটি করতে রাজি হননি তিনি। কারণ, তাঁর কনসেপ্ট ভালো লাগেনি। কিন্তু ছবির চিত্রনাট্য পড়ে তিনি রাজি হয়ে যান। ছবিতে মা-ছেলের বন্ডিং নজরে আসবে। আসবে তাঁদের লড়াইয়ের গল্প। এই ছবির সুজাতার সঙ্গে বাস্তবের কাজলের মিল কতটা? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তিনিও দুই সন্তানের মা। সুতরাং সন্তানের সঙ্গে মায়ের সম্পর্কটা তিনি খুব ভালো বোঝেন। আর এখানেই ছবির সুজাতার সঙ্গে বলিউড তারকার মিল।

সত্যি ঘটনা অবলম্বনে তৈরি ‘সালাম ভেঙ্কি’-তে কাজল অভিনেতা বিশাল জেঠওয়ার মায়ের ভূমিকায় অভিনয় করছেন। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত বিশাল জানান, পরিচালক অ্যাকশন বলার পরে আর তাঁর কাজলের সঙ্গে স্বছন্দ্য হতে আসুবিধা হত না। কারণ, মা-সন্তানের সম্পর্কের মধ্যে জটিলতা নেই। সবচেয়ে মধুর সম্পর্ক সেটি।

বিশেষভাবে সক্ষম একটি ছেলে ও তাঁর মায়ের গল্প নিয়ে ‘সালাম ভেঙ্কি’ ছবি। অভিনেত্রীর রেবতীর পরিচালিত প্রথম ছবি এটি। তিনি বলেন, অনেক সময় দেখা যায় যাঁরা দেখতে খুব সাধারণ মানুষ বলে মনে হয়, আসলে তাঁরাই সবচেয়ে সাহসী।

এই ছবিতে কাজলের বিপরীতে আমির খান। তাঁর সঙ্গে অভিনয় সব সময়ই দুর্দান্ত। কারণ তিনি একজন ভাল অভিনেতা।

আরও পড়ুন:“দলে বাপেরও বাপ রয়েছে”, তৃণমূলের “বেপরোয়া” নেতাদের হুঁশিয়ারি সায়নীর

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...