Friday, April 3, 2026

জলপাইগুড়িতে ভিন রাজ্যের গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকার হদিশ, গ্রেফতার ৫

Date:

Share post:

জলপাইগুড়ির বানারহাটায় একটি গাড়ি থেকে মিলল বিপুল পরিমাণ টাকা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা উদ্ধার করে। কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা এল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই বিপুল টাকা উদ্ধারের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:ঝাড়খণ্ড কাণ্ডে এবার সিআইডির নজরে এক আইনজীবী, রাঁচিতে বিপুল সম্পত্তির খোঁজ

পুলিশ সূত্রের খবর,  যে গাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়, সেটি বিহার থেকে আসছিল। রবিবার দুপুরে বানারহাট থানার তেলিপাড়া চৌপথিতে গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ। গাড়িটি  ধূপগুড়ি দিক থেকে এশিয়ান হাইওয়ে ৪৮ হয়ে তেলিপাড়ার দিকে যাচ্ছিল গাড়িটি। গাড়িটির গন্তব্য ছিল আলিপুরদুয়ারের বীরপাড়া। ইতিমধ্যেই এই বিপুল টাকা উদ্ধারের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা অতিরিক্ত টায়ারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল একটি বস্তা। তাতেই কালো পলিথনে মুড়িয়ে রাখা হয়েছিল নগদ টাকার বান্ডিল। গোপন সূত্রে খবর পেয়েই নাকা চেকিং শুরু করে  পুলিশ। সেই চেকিং চলাকালীনই ধরা পড়েছিল একটি কালো গাড়ি। সেটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা।

এই ঘটনায় গ্রেফতার ৫ ব্যক্তিকে জলপাইগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়। এত টাকা কোথা থেকে এল, কেনই বা সেগুলি বাংলায় নিয়ে আসা হচ্ছিল, কে বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, তার উত্তর খুঁজতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...