Wednesday, June 24, 2026

দীর্ঘদিনের সম্পর্কে সিলমোহর: শতরূপ-পহেলির বিয়ের সাক্ষী বিমান বসু

Date:

Share post:

দীর্ঘদিনের সম্পর্কে সিলমোহর পড়ল। অবশেষে বিয়ের করলেন সিপিআইএমের (CPIM) যুব নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। পাত্রী কলেজবেলা থেকে পরিচিত পহেলি সাহা (Paheli Saha)। কোনও ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, শুধুমাত্র রেজিস্ট্রি করেই বিয়ে সেরেছেন তাঁরা। আর সেই বিয়ের সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। বিয়ের কার্ডেও প্রজাপতি-ব্রহ্মা নয়, কাস্তে হাতুড়ি, কলকাতার ট্রাম-সহ পাত্র-পাত্রী ছবি দিয়ে বিয়ের কার্ড সাজানো হয়। রবিবার সন্ধেয় রুবি হাসপাতালের কাছে বিষ্ণু বিজলি গার্ডেনে বন্ধুবান্ধব, আত্মীয়, পরিজনদের নিয়ে বসেছিল ছিমছাম আসর।

আরও পড়ুন:প্রকাশ্যে রাম-বামের যোগসূত্র! সোশ্যাল মিডিয়ায় একই সময় একই গ্রাফিক্স ব্যবহার শুভেন্দু-শতরূপের

বাম রাজনীতিতে রাজ্যে অত্যন্ত পরিচিত মুখ শতরূপ ঘোষ। বেশ কয়েকবার নির্বাচনেও দাঁড়িয়েছেন। সুবক্তা হিসেবে খ্যাতি আছে তাঁর। বিভিন্ন সময়ে টিভির অনুষ্ঠানে বিতর্কে সিপিআইএমের অবস্থান স্পষ্ট করতে সরব হতে দেখা যায় তাঁকে। পাত্রীও অবশ্য বাম রাজনীতির সঙ্গে যুক্ত। একসময় আশুতোষ কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকও ছিলেন। কলেজে পড়ার সময়ই পহেলির সঙ্গে আলাপ শতরূপের। পহেলিকে বিভিন্ন সময় তাঁর পাশে মিছিলে পা মিলাতেও দেখা গিয়েছে। তবে, পেশাগত দিক থেকে পহেলি কলকাতার এক জনপ্রিয় প্রযোজনা সংস্থার প্রধান জনসংযোগ আধিকারিক।

এদিন বিয়ের আসরে বিমান বসু ছাড়াও ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, বাম নেতা সুজন চক্রবর্তী, রবীন দেব, রূপা বাগচি, তন্ময় ভট্টাচার্য, সিপিআইএম-এর রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত-সহ সিপিআইএম-এর বহু বর্ষীয়ান ও যুব নেতা-নেত্রী। ছিলেন শতরূপ-পহেলির দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। এই বিয়েতে নিজেকে বরের ঘরে পিসি, কনের ঘরে মাসি বলেন তিনি। ছিলেন শ্রীলেখা মিত্র,বাদশাহ মৈত্র, সৌরভ পালোধি,বিশ্বনাথ, জ্যাক-সহ বাম রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ টলিউডের অনেকেই। শতরূপের বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি, আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি।



সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় শতরূপ। নব প্রজন্মের বাম নেতৃত্বের মতোই সোশ্যাল মিডিয়াকে প্রচারের হাতিয়ার করেন তিনিও। আর সেই মাধ্যমেই গত দুদিন ধরে ঘোরাফেরা করছে তাঁর বিয়ের নানা ছবি। বন্ধু-বান্ধবদের ওয়ালে এবং পেজে বিয়ের টুকরো মুহূর্ত শেয়ার হয়েছে বহুবার।


Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...