Friday, June 26, 2026

পুষ্করের ব্রহ্মা মন্দিরে আরতি, পুরহিতদের উপহার দিলেন মমতা

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, রাজস্থান

চারদিনে সফরে মঙ্গলবার আজমেঢ় শরিফ ও পুষ্করের ব্রহ্মা মন্দির দর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। এই সফরসূচি কলকাতা থেকে যাওয়ার আগেই জানিয়েছিলেন মমতা। সেইমতো এদিন দুপুরে রাজস্থানের (Rajasthan) আজমেঢ় হয়ে তৃণমূল (TMC) সুপ্রিমো যান পুষ্করের (Puskar Bramha Temple) ব্রহ্মা মন্দিরে। দেশের মধ্যে একমাত্র ব্রহ্মা মন্দির রয়েছে সেখান।

মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি আরতিও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিতের শাল-চাদর উপহার দেন বাংলার মুখ্যমন্ত্রী। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় মন্দিরের বিগ্রহের একটি ছবি। একইসঙ্গে আশীর্বাদী মালা পরিয়ে দেন পুরোহিতরা। বেশ কিছুক্ষণ সেখানে কাটিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেব মমতা।

সোমবারই দিল্লি পৌঁছেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। যোগ দেন জি-২০ প্রস্তুতি বৈঠকে। আগেই জানিয়েছিলেন, তিনি আজমেঢ় ও পুষ্কর যাবেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন এই ২টি প্রোজেক্ট পাশ করিয়েছিলাম। আমার দিকে আঙুল তোলা হয়েছিল। বলা হয়েছিল, এটা সাম্প্রদায়িক পদক্ষেপ। কিন্তু হিন্দু এবং মুসলিম সম্প্রীতির উদাহরণ ছিল এই প্রোজেক্ট। এটা আমার স্বপ্নের প্রোজেক্ট।”

পুষ্কর থেকেই দিল্লিতে ফিরছেন মমতা। বুধবার দলের সাংসদদের সঙ্গে তাঁর বৈঠক আছে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাসভবনে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...