Friday, June 26, 2026

বাঙালি বিদ্বেষী মন্তব্য, এবার পরেশ রাওয়ালের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা কলকাতা পুলিশের

Date:

Share post:

গুজরাত বিধানসভায় (Gujrat Assembly Election) নির্বাচনের বিজেপির (BJP)হয়ে প্রচারে গিয়ে আচমকা বাঙালি-বিদ্বেষী মন্তব্য করেন বলিউড অভিনেতা তথা সাংসদ পরেশ রাওয়াল (Paresh Rawal)। বাঙালির মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে অভিনেতা (Actor)।

তাঁর এমন মন্তব্যের বিরুদ্ধে সম্প্রতি এফআইআর দায়ের করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেখানেই শেষ নয়, এবার পরেশের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ।

পরেশ রাওয়াল টুইটে লিখেছিলেন, “বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম যথেষ্ট বেশি, তবে এই দাম কমে যাবে। সাধারণ মানুষের কর্মসংস্থানও হবে। কিন্তু রোহিঙ্গা বা বাংলাদেশিরা আপনাদের পাশেই বসবাস শুরু করলে কী হবে? তখন আপনি গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন? গুজরাটের মানুষ মূল্যবৃদ্ধি সহ্য করে নেবে, কিন্তু এটা নয়…”!

তাঁর এমন মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হওয়ায় জন্য তিনি ক্ষমাও চান। কিন্তু এই বিতর্ক থামার নয়। পরেশ রাওয়ালের বিরুদ্ধে ১৫৩ (অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে উস্কানি), ১৫৩এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার প্রচার), ১৫৩বি (ভাষাগত বা জাতিগত গোষ্ঠীর অধিকার অস্বীকার করা), ৫০৪ (উস্কানির উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিনেতার মন্তব্য খতিয়ে দেখবেন তদন্তকারীরা। তাঁকে তলবও করা হতে পারে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...