Monday, March 23, 2026

সাভারকর সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে দায়ের মামলা

Date:

Share post:

“ইংরেজদের সাহায্য করেছিলেন সাভারকার।” প্রাক্তন কংগ্রেস(Congress) সভাপতি রাহুল গান্ধীর এহেনও মন্তব্যে জেরেই তাঁর বিরুদ্ধে দায়ের হলো মামলা। অভিযোগ করা হয়েছে রাহুল গান্ধীর(Rahul Gandhi) মন্তব্য দেশে হিংসা ছড়াতে পারে।

 

রাহুলের বিরুদ্ধে এই সংক্রান্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে লখনউ-এর একটি আদালত। এ বিষয়ে হযরতগঞ্জ পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কোর্ট। মামলাকারীর দাবি, সাভারকারকে নিয়ে রাহুল যে ধরনের মন্তব্য করেছেন, তাতে দেশে হিংসা ছড়াতে পারে। বিঘ্নিত হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এরপরেই, এ বিষয়ে মামলা করার অনুমতি দিয়ে পুলিশের কাছে এ বিষয়ে তথ্য তলব করে আদালত। আগামী ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, ভারতজোড়ো যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। কন্যাকুমারী থেকে শুরু করে বর্তমানে রাহুলের এই পদযাত্রা পৌঁছেছে মধ্যপ্রদেশ হয়ে রাজস্থানে। এই যাত্রা চলাকালীন মহারাষ্ট্রের আকলাতে সাভারকর কে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায় রাহুল গান্ধীকে। তিনি বলেন, প্রাক স্বাধীনতা পর্বে সাভারকর ইংরেজদের সাহায্য করেছিলেন। স্বাভাবিকভাবেই তার মন্তব্যের পর শুরু হয় বিতর্ক। রাহুলের বিরুদ্ধে সরব হয় বিজেপি। সেই জল এবার গড়ালো আদালতে।

Related articles

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...

দল সব খবর রাখে: ভবানীপুরের কর্মিসভায় সতর্ক করলেন মমতা

একদিকে বিজেপির ভোটে জেতার নানা ধরনের ষড়যন্ত্র। অন্যদিকে এসআইআর-এ সাধারণ মানুষের ভোগান্তি। এসব কিছুর মধ্যে ভবানীপুরে (Bhabanipur) দলীয়...