Monday, April 6, 2026

ফোনে কথা বলতে গিয়ে ২০০ ফুট নিচে পড়ে মৃ*ত্যু যুবকের

Date:

Share post:

নিজের স্ত্রীয়ের সঙ্গে কথা বলছিলেন এক যুবক। খেয়াল করেন নি সামনেই অপেক্ষা করছে সাক্ষাৎ মৃ*ত্যু। ভিডিও কলে ব্যস্ত কমল সিংহ (Kamal Singh) আরাবল্লির (Aravalli)পাহাড় ঘেরা জঙ্গলে ঘুরতে ঘুরতে বুঝতে পারেননি যে তিনি পাহাড়ের ঢালের কিনারায় এসে দাঁড়িয়ে পড়েছেন। মন পড়ে ভিডিও কলে, তাই অবশ্যম্ভবী দুর্ঘটনা আর আটকান গেল না। আরাবল্লির (Aravalli)পাহাড়ের ঢাল থেকে প্রায় ২০০ ফুট নীচে পড়ে মৃ*ত্যু হল যুবকের।

পরিবার সূত্রে জানা যায় মৃ*ত কমল সিংহ পেশায় ফ্যাব্রিক ডিজ়াইনার ছিলেন। ফরিদাবাদেরই (Faridabad) এক কাপড়ের কোম্পানিতে কাজ করতেন তিনি। হরমিন্দর এবং রবি নামে দুই বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন আরাবল্লির জঙ্গলে । কথা বলতে বলতে একেবারে খাদের ধারে চলে গেছিলেন কমল। তিনি যেখানে বেড়াতে গেছিলেন সেখানকার নৈসর্গিক সৌন্দর্য ভিডিও কলের মাধ্যমে দেখাচ্ছিলেন তাঁর সহধর্মিণীকে। অসতর্ক হওয়া মাত্রই প্রায় ২০০ ফুট গভীরে পড়ে যান তিনি। এই ঘটনার প্রসঙ্গে পুলিশ জানায়, সেখান দিয়ে হাঁটতে হাঁটতে সম্ভবত পড়ে যান। বন্ধু খাদে পড়ে যাওয়ার পর পুলিশের কাছে ছোটেন হরমিন্দর এবং রবি। কিন্তু অন্ধকারে দেহ উদ্ধার করতে গিয়ে সমস্যায় পড়ে পুলিশ। ঘণ্টা ছয়েক পর কমলকে দেখতে পায় পুলিশ। তবে ততক্ষণে সব শেষ।পুলিশ জানিয়েছে, ক্রেন এবং দড়ি দিয়ে কমলের দেহ উদ্ধার করা হয়েছে। তাদের সন্দেহ, তিন জনই মদ্যপান করে পাহাড়ে বেড়াতে বেরিয়েছিলেন। ময়নাতদন্তের রিপোর্টেও অ্যালকোহল মিলেছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...