Monday, April 6, 2026

চোট সারিয়ে মাঠে নেমেই গোল, নজির গড়লেন নেইমার, ছুঁয়ে ফেললেন দুই কিংবদন্তি পেলে এবং রোনাল্ডোকে

Date:

Share post:

সোমবার রাতে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পায় ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারায় তিতের দল। আর এই ম‍্যাচেই চোট সারিয়ে ফিরেছেন নেইমার। আর মাঠে নেমেই জাদু দেখালেন তিনি। পেনাল্টি থেকে গোল করে নজির গড়লেন নেইমার জুনিয়র। ব্রাজিলের তৃতীয় ফুটবলার হিসেবে তিনটি আলাদা বিশ্বকাপে গোল করার নজির গড়লেন নেইমার। এত দিন এই নজির ছিল পেলে এবং রোনাল্ডোর। সেই তালিকায় এবার নাম লেখালেন নেইমার।

চোট সারিয়ে দলে ফিরেই কাতার বিশ্বকাপের প্রথম গোল পেলেন নেইমার। আর এই গোলের হাত ধরেই ব্রাজিলের দুই কিংবদন্তি পেলে এবং রোনাল্ডোর নজির স্পর্শ করলেন তিনি। ব্রাজিলের তৃতীয় ফুটবলার হিসেবে তিনটি আলাদা বিশ্বকাপে গোল করার নজির গড়লেন নেইমার। এত দিন এই নজির ছিল পেলে এবং রোনাল্ডোর। সেই তালিকায় এ বার নাম লেখালেন নেইমার। যদিও পেলে ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০- এই চার বিশ্বকাপেই গোল করার নজির গড়েছেন।ব্রাজিলের রোনাল্ডো আবার ১৯৯৮, ২০০২ এবং ২০০৬- এই তিন বিশ্বকাপেই গোল করেছেন। এক্ষেত্রে রোনাল্ডোর নজির ইতিমধ্যে স্পর্শ করে ফেলেছেন নেইমার। সামনে শুধু পরে পেলের কৃতিত্ব। পরের বিশ্বকাপে সব ঠিক থাকলে আর নেইমার সেই বিশ্বকাপে খেললে এবং গোল করলে পেলের চার বিশ্বকাপে গোলের নজিরও ছুঁয়ে ফেলবেন তিনি।


 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...