Friday, June 26, 2026

মেডিক্যাল কলেজে আন্দোলনের জেরে রোগী হয়রানি, হাইকোর্টে মামলা দায়ের

Date:

Share post:

কলকাতা মেডিক্যাল কলেজে(Kolkata medical College) আন্দোলনের জেরে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে রোগীদের। জুনিয়র ডাক্তারদের(junior doctor) বিক্ষোভের ফলে বন্ধ হয়েছে আউটডোর, সেন্ট্রাল লাইব্রেরী। সমস্যার মুখে পড়ছেন রোগী ও রোগীর আত্মীয়রা। অবিলম্বে এই সকল পরিষেবা চালু করার দাবিতে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে(Kolkata High Court)। মামলাটি দায়ের করেছেন পরিষেবা না পাওয়া রোগীর এক আত্মীয়। এই মামলায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলা হয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বুধবার মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা।

দায়ের হওয়া ওই মামলায় মামলাকারী আবেদন জানিয়েছেন, রোগী ও তাঁদের পরিবারের জন্য পুলিশি নিরাপত্তা দেওয়া হোক। বিক্ষোভ তুলে নিয়ে অবিলম্বে হাসপাতালে প্রবেশের অনুমতি দেওয়া হোক। পাশাপাশি গোটা ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছে মালাকারী। চিকিৎসার মতো জরুরি পরিষেবা সরকারি হাসপাতালের মধ্যেই এতটা মুখ থুবড়ে পড়ায় তা গুরুত্বের সঙ্গে বিচারের আশ্বাস দিয়েছেন বিচারপতি মান্থা। বুধবার এই মামলার শুনানি হতে পারে।

উল্লেখ্য, ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজে আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তার ও পড়ুয়াদের একাংশ। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রাতভর ঘেরাও করে রাখা হয় সুপার, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, এম‌এসভিপি-সহ বিভাগীয় প্রধানদের। মঙ্গলবার সকালে পরিস্থিতি আরো বেলাগাম হয়ে ওঠে। আউটডোরে জুনিয়র ডাক্তাররা না যাওয়ার সিদ্ধান্ত নিলে পরিষেবা লাটে ওঠে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন রোগীরা। বেলা বাড়তে শুরু হয় বিক্ষোভ। চিকিৎসকদের সঙ্গে বাদানুবাদ শুরু হয় রোগীদের। এই পরিস্থিতির মাঝেই এক রোগীর আত্মীয় সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...