Friday, April 3, 2026

রবীন্দ্রভারতীতে বেআইনি নির্মাণ, খতিয়ে দেখল হেরিটেজ কমিটি !

Date:

Share post:

রবীন্দ্রভারতীর সংরক্ষিত হেরিটেজ ভবনে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ও বিটি রোড ক্যাম্পাস পরিদর্শনে এল কলকাতা পুরসভার হেরিটেজ কনজারভেশন কমিটি। মঙ্গলবার পর্যবেক্ষণে আসেন ওই কমিটির সদস্যরা। যে ঘরগুলোতে বিশ্ববিদ্যালয়ের  কর্মচারী সংগঠন তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি নতুন নির্মাণ করেছিল সেগুলো ঘুরে দেখেন তাঁরা। পরে তাঁরা জানিয়েছেন, জোড়াসাঁকো ক্যাম্পাসে ঘরগুলোর আমূল পরিবর্তন করা হয়েছে। ঘরের রং, মেঝের উচ্চতা বাড়ানো, দরজার মাপ ছোট করা হয়েছে। বিটি রোড ক্যাম্পাসেও একটি অবৈধ নির্মাণ হয়েছে। সম্পূর্ণ রিপোর্ট হাইকোর্টে পেশ করা হবে।

অন্যদিকে রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসুরায়চৌধুরী এদিন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়কে অন্ধকারে রেখে, না জানিয়ে ওই পরিবর্তন ও নির্মাণ করা হয়েছিল। রিপোর্ট পাওয়ার পর হাইকোর্ট যা নির্দেশ দেবে, সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করবে।

উল্লেখ্য, শুধু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নয়, এর আগে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সংগঠন, কখনও বা ছাত্র সংগঠনের ঘর দখল করার অভিযোগ উঠেছে। এবার সেই ঘটনার অভিযোগ সংরক্ষিত হেরিটেজ ভবনেও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে ওই কর্মচারী সমিতির দ্বন্দ্বও দেখা দেয়। যা নিয়ে সরগরম হয় শিক্ষা ও রাজনৈতিক মহল। মামলা হয় কলকাতা হাইকোর্টে ।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...