Friday, June 26, 2026

দলের পুরনো কর্মীরা ভালো নেই: ফেসবুক পোস্ট রবীন্দ্রনাথের, ‘বিলম্বিত বোধোদয়’, পাল্টা পার্থ

Date:

Share post:

“দলের পুরনো কর্মীরা ভালো নেই।” সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক পোস্ট করে জল্পনা বাড়ালেন রাজ্যে প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল(TMC) নেতা রবীন্দ্রনাথ ঘোষ(Rabindranath Ghosh)। তাঁর এহেন পোস্ট প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতিতে(politics) শুরু হয়েছে গুঞ্জন। এদিকে রবীন্দ্রনাথের পোস্টের পরই পাল্টা একটি পোস্ট করেন প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়(Parthapratim Roy। যেখানে তিনি লেখেন ‘বিলম্বিত বোধোদয়’। সঙ্গে সংযোজন, “ক্রিকেট বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ”।

প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী হওয়ার পাশাপাশি দীর্ঘ ২২ বছর কোচবিহারের জেলা সভাপতির দায়িত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তবে ২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের খারাপ ফলাফলের পর তাঁকে সরিয়ে দেওয়া হয় পদ থেকে। বর্তমানে দলের কাউন্সিলর ও পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। খর্ব হয়েছে তাঁর অতীতের ক্ষমতা। এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথের এই পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও নিজের পোস্ট নিয়ে একেবারেই জলঘোলা করতে চান না রবি। তাঁর দাবি সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত মত প্রকাশের জায়গা, আমি পোস্ট করতেই পারি। কোন রাজনৈতিক দলের জন্য এটা পোস্ট করেছি তার কোন মানে নেই।

তবে জল্পনা আরো বাড়ে যখন রবীন্দ্রনাথের সেই সোশ্যাল মিডিয়া পোস্টের পর জেলার প্রাক্তন অস্থায়ী সভাপতি পার্থপ্রতিম রায় একটি পোস্ট করেন । যেখানে তিনি লেখেন, “বিলম্বিত বোধদয়। ‘ক্রিকেট বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ।” পার্থপ্রতিমও অবশ্য জানান, সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টের সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। তবে একটা সময় পার্থপ্রতিম ও রবীন্দ্রনাথের বেশ সুসম্পর্ক ছিল বর্তমানে তাদের সম্পর্ক অবশ্য সাপে-নেউলে। এই পরিস্থিতিতে পোস্ট ও পাল্টা পোস্ট স্বাভাবিকভাবেই কোচবিহার রাজনীতির পারদ বাড়িয়ে তুলেছে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...