Saturday, March 28, 2026

ম‍্যাচ শেষে পেলের জন‍্য বিশেষ বার্তা নেইমারদের

Date:

Share post:

সোমবার রাতে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় পায় ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় তিতের দল। সেলেকাওদের হয়ে গোল গুলি করেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রিচার্লিসন এবং লুকাস পাকুয়েতা। শেষ আটে ব্রাজিলের মুখোমুখি ক্রোয়েশিয়া। আর এই ম‍্যাচের পরই ফুটবল সম্রাট পেলের দ্রুত আরোগ্য কামনার বার্তা দেয় ব্রাজিল দল। মাঠের মাঝে পেলের ছবিসহ একটি লম্বা ব্যানার নিয়ে এই বার্তা দেন নেইমাররা। তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করে সেলেকাওরা।

ম‍্যাচ শেষে দেখা যায় পুরো গোটা ব্রাজিল দল পেলের জন‍্য দ্রুত আরোগ্য কামনা করে। নেইমার, থিয়েগো সিলভারা নিজেদের মনের উৎকন্ঠা, আবেগ সবটাই প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পরে। তবে শুধু ব্রাজিল দল নয় গোটা বিশ্ব পেলের দ্রুত আরোগ‍্য কামনা করছেন। গ্যালারিতেও দেখা যায় পেলের পোস্টার, ব্যানার। সেখানে পেলের সুস্থতা কামনা করে ব্যানার দেখা যায়।

এদিকে ব্রাজিল ম‍্যাচের আগে একটি টুইট করেন পেলে। সেখানে তিনি ব্রাজিলকে উজ্জীবিত করার জন‍্য ১৯৫৮ সালের বিশ্বকাপ চলাকালীন সুইডেনের রাস্তায় নিজের ছবি পোস্ট করে পেলে লেখেন, “আমিও যেমন সে বার বাবাকে দেওয়া কথা রাখার কথা চিন্তা করতে করতে সুইডেনের রাস্তায় হাঁটছিলাম, আমি নিশ্চিত ব্রাজিল দলের অনেকেই তেমনই তোমাদের মধ্যেও অনেকে নিজেদের বাবাকে দেওয়া কথা রাখতে চাও, সেই কথা দিয়েই এবারের বিশ্বকাপ খেলছেন। তাঁরাও প্রথম বার বিশ্বজয়ের স্বাদ পেতে চান।”

শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। পেলের স্বাস্থ্যের অবনতি নিয়ে নানা জল্পনা চলছে। যা নিয়ে সকলেই চিন্তায় রয়েছে। বেশ কিছু দিন ধরেই তাঁর শারীরিক অবস্থার নানা খবর সামনে আসছে। যদিও পেলে নিজে জানিয়েছেন যে, তিনি হাসপাতাল থেকেই খেলা দেখবেন। পেলে কিন্তু ব্রাজিল দলের খবর ঠিকই রাখছেন। ব্রাজিলের সঙ্গে না থেকেও, তিনি যেন এই দলেরই গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন।

আরও পড়ুন:প্রি-কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় ব্রাজিলের, দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারাল তিতের দল

 

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...