Saturday, June 20, 2026

জমি বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে নারকীয় কাণ্ড

Date:

Share post:

জমি বিবাদকে কেন্দ্র করে শিউড়ে ওঠার মত ঘটনা। বিবাদ এতটাই চরমে পৌঁছয় যে দাদার মাথা কেটে নিলেন ভাই। এমনকি সেই কাটা মাথা নিয়ে নিজস্বীও তুললেন ভাইয়ের বন্ধুরা। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। রবিবার এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:খাবারে বিষ মিশিয়ে একটু একটু করে স্বামীকে খু*ন স্ত্রীর! গ্রেফতার ২

পুলিশ সূত্রের খবর,  ঝাড়খণ্ডের খুন্তি জেলার মুরহু এলাকার এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। জানা গেছে মৃতের নাম কানু মুন্ডা। তাঁর বয়স ২৪ বছর। গত ২ ডিসেম্বর কানুর বাবা দাসাই মুন্নডা ছেলের অপহরণের এফআইআর দায়ের করেছিলেন। তিনি জানান, গত ১ ডিসেম্বর বাড়ির সকলে মাঠে কাজ করতে গিয়েছিলেন। সেইসময় একাই ঘরে ছিলেন কানু মুন্ডা। ফিরে এসে তিনি দেখেন বাড়িতে নেই কানু। প্রতিবেশীরা জানান, তাঁর ভাইপো সাগর এবং তাঁর বন্ধুরা কানুকে তুলে নিয়ে গেছে। এরপর অনেক খুঁজেও কানুকে না পেয়ে পুলিশে অভিযোগ জানান কানুর বাবা।শুরু হয় তদন্ত।

অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত সাগর এবং তাঁর স্ত্রী-সহ ৬ জনকে গ্রেফতার করে ঝাড়খন্ড পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর কানুর মৃতদেহ নিকটবর্তী একটি জঙ্গল থেকে উদ্ধার করে পুলিশ। দেহের থেকে কানুর মাথা ১৫ কিলোমিটার দূরে পাওয়া যায়।

তল্লাশি চালিয়ে পুলিশ  ৫টি মোবাইল ফোন, ২টি ধারালো অস্ত্র এবং একটি গাড়ি উদ্ধার করেছে।  দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিনের বিবাদ। তার জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড বলে মনে  করছে পুলিশ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...