Tuesday, April 7, 2026

গাছতলায় বসেই পরিষেবা দিচ্ছেন ডানকুনির উপপুরপ্রধান প্রকাশ রাহা

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

কাজ করতে চাইলে কোনও কিছুই বাধা নয়। এই কথাই যেন সত্যি হয়েছে হুগলির (Hoogli) ডানকুনিতে। ঘর না থাকায় গাছতলাতেই জনসাধারণের কাজ করতে তৎপর তৃণমূল (TMC) উপপুরপ্রধান প্রকাশ রাহা (Prakash Raha)। আমফানের সময় ক্ষতিগ্রস্ত হয় ওয়ার্ড অফিস। অফিস সম্পূর্ণরুপে ভেঙে গেলেও জনসাধারণের কাজ যাতে ব্যাহত না হয় সে কথা মাথায় রেখে গাছতলাতেই ওয়ার্ড অফিস বানিয়ে কাজ করে চলেছেন উপ পুরপ্রধান প্রকাশ রাহা। শুধু তাই নয়, নিয়মিত গাছতলাতে বসেই পরিষেবা দিচ্ছেন উপ পুরপ্রধান।

আগে একটি বাড়িতে বসে কয়েকদিন এই কাজ চালিয়েছিলেন প্রকাশ রাহা। তাই নিয়ে কথা তোলে বিরোধীরা। যার ফলে তার হাত ছাড়া এই ওই ব্লক অফিস। তবে তাতে কুছ পরোয়া নেই, জনকল্যাণে গাছতলাকেই কর্মক্ষেত্র করে তুলেছেন তিনি। এই বিষয়ে বলতে গিয়ে ডানকুনির প্রকাশ রাহা বলেন, আমফানের সময় তার ব্লক অফিস নষ্ট হয়ে গিয়েছিল। মানুষের পরিষেবা দিতে অসুবিধা হচ্ছিল। তখন একটি বাড়ি ফাঁকা থাকায় সেখানে বসেও কিছুদিন কাজ করেছেন। কিন্তু সেই নিয়েও তখন অভিযোগ তোলেন বিরোধীরা। সেই কারণেই এখন গাছের তলায় বসেই ওয়ার্ড অফিস পরিষেবা দিচ্ছেন প্রকাশ।

 

Related articles

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...