Tuesday, June 23, 2026

টুইটে কটাক্ষের জেরে তৃণমূল মুখপাত্র সাকেতকে গ্রেফতার করল বিজেপি পুলিশ

Date:

Share post:

টুইটে বিজেপি সরকারকে কটাক্ষ করেছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে। আর তার জন্য তাঁকে গ্রেফতার করল বিজেপি পুলিশ। স্বৈরাচারীতার চরম উদাহরণ তৈরি করল মোদির গুজরাট সরকার। গুজরাটের মোরবি সেতু ভেঙে অসংখ্য মানুষের মৃত্যু নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করায় গ্রেফতার করা হয়েছে জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে। সোমবার গভীর রাতে সাকেতকে রাজস্থান বিমানবন্দর থেকে গুজরাট পুলিশ গ্রেফতার করে। ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। স্পষ্ট ভাষায় বলেছে, গুজরাটের বিজেপি সরকারের সমালোচনা করায় গ্রেফতার করা হয়েছে সাকেতকে। এই ঘটনায় স্পষ্ট, মোদি সরকার সমালোচনা নিতে পারে না এবং স্বৈরাচারী মনোভাব দেখিয়ে গণতন্ত্রকে হত্যা করছে। সাকেত আসলে একের পর এক তথ্য তুলে এবং RTI করে মোদি সরকারকে অস্বস্তিতে ফেলছিলেন। কখনও প্রধানমন্ত্রীর সফরের খরচ, কখনও সরকারের দুর্নীতি প্রকাশ্যে আনছিলেন। বিজেপি সাকেতকে গ্রেফতার করার সুযোগ খুঁজছিল। গুজরাট ভোট শেষ হওয়ার অপেক্ষায় ছিল । ভোট মিটতেই গ্রেফতার করল।

আরও পড়ুন:সাকেত গোখলের প্রশ্নে নিরুত্তর যোগী সরকার

সোমবার রাত ৯টার বিমানে নয়া দিল্লি থেকে জয়পুরে পৌঁছন সাকেত। বিমানবন্দরেই গুজরাট পুলিশ তাঁকে গ্রেফতার করে। মঙ্গলবার ভোরে সাকেতকে মাত্র দু’মিনিটের জন্য বাড়িতে ফোন করার সুযোগ দেওয়া হয়। তৃণমূল মুখপাত্র তাঁর মাকে ফোন করে জানান, পুলিশ তাঁকে আহমেদাবাদে নিয়ে যাচ্ছে। মোবাইল সহ সমস্ত জিনিস পুলিশ বাজেয়াপ্ত করেছে। আহমেদাবাদের সাইবার সেল সাকেতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল মোরবি ব্রিজ ভেঙে প্রায় ১৪০ জনের মৃত্যু হয়, যা নিয়ে সাকেত গুজরাটের বিজেপি সরকারকে টুইটে কটাক্ষ করেছিলেন এবং কাঠগড়ায় তুলেছিলেন।

তৃণমূল কংগ্রেস মুখপাত্র ডেরেক ও ব্রায়েন বলেছেন, দল নিশ্চুপ থাকবে না। বিজেপি আসলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার পথে নেমেছে। মানুষই জবাব দেবে।



Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...