Friday, April 3, 2026

বিশ্বভারতীর মাঠে পৌষমেলার অনুমতি দিল না আদালত

Date:

Share post:

সামনেই পৌষমেলা (Poush Mela)কিন্তু সেই মেলার মাঠের অনুমতি মিলছে না কিছুতেই। বিশ্বভারতী (Viswa Bharati University)কর্তৃপক্ষ যে কোনভাবেই পৌষমেলার জন্য মাঠ দিতে রাজি নয়, তা একপ্রকার স্পষ্ট। এই ব্যাপারে মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পর্যন্ত । এবার সেখানেও মিলল না অনুমতি। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের (Viswa Bharati University)সিদ্ধান্তই চূড়ান্ত বলে মঙ্গলবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

সম্প্রতি পৌষমেলা নিয়ে জেলা প্রশাসনের তরফে একটি বৈঠক ডাকা হয়েছিল। বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে বৈঠকটি আয়োজিত হলেও সেখানে গরহাজির ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। এদিকে, মেলা থেকে যাতে দূষণ না ছড়ায়, সে ব্যাপারে বহুবার বিশ্বভারতীকে সতর্কবার্তা দিয়েছে পরিবেশ আদালত, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। বিশ্বভারতীর নির্দিষ্ট মাঠে মেলা করতে চেয়ে হাইকোর্টে আবেদন করেন স্থানীয় এক বাসিন্দা। তারই শুনানিতে এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ বিশ্বভারতীর মাঠে পৌষমেলার অনুমতির আবেদন খারিজ করে দিয়ে মামলা ফিরিয়ে দেয়। আদালত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই। এদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলার জন্য মাঠ দিতে বা পৌষমেলার দায়িত্ব নিতে নারাজ বলে সূত্রের খবর। ফলে ইতিমধ্যে রাজ্যের তরফে পৌষমেলার জন্য বিকল্প জায়গার সন্ধান করা শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে, বিশ্বভারতীর মাঠ না পেলে ডাকবাংলোর মাঠেই পৌষমেলা হবে। বিশ্বভারতীর মাঠে সুপ্রাচীন পৌষমেলা ইতিহাস হতে চলল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...