Wednesday, June 24, 2026

অপেক্ষার দিন শেষ, এবার হেলিকপ্টারে চড়েই ঘুরতে পারবেন পাহাড়ে

Date:

Share post:

রাজ্য সরকারের উদ্যোগে পর্যটকদের সুবিধার জন্য পাহাড়ে এবার  চালু হতে চলেছে হেলিকপ্টার সার্ভিস।মঙ্গলবার ট্রায়াল রান হিসেবে দীর্ঘ ৩১ বছর পর মিরিকের মাটিতে নামলো হেলিকপ্টার। রাজ্যের পরিবহন দফতরের উদ্যোগে বাগডোগরা বিমানবন্দর থেকে এই হেলিকপ্টার সার্ভিস চালু হচ্ছে। আপাতত ট্রায়াল রান হলেও নির্দিষ্ট ভাবে কোন দিন ঠিক হয়নি কবে থেকে হেলিকপ্টার সার্ভিস চালু হবে। তবে মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করে হেলিকপ্টার নামানো হয়েছে। উপস্থিত ছিলেন মিরিকের মহকুমা শাসক সুদীপ্ত দেবনাথ ও মিরিক পুরসভার চেয়ারম্যান এল বি রাই। মহকুমা শাসক সুদীপ্ত দেবনাথ এই বিষয়ে বলেন, রাজ্যে পরিবহন  দফতরের উদ্যোগে হেলিকপ্টার সার্ভিস চালু করা হচ্ছে।

মূলত পর্যটকদের সুবিধার জন্য হেলিকপ্টার সার্ভিস চালু করা হচ্ছে। প্রতিদিন বাগডোগরা বিমানবন্দর থেকে পর্যটকদের নিয়ে সকালে ৯.৪৫ মিনিটে মিরিকে নামবে। এর পরে এখন থেকে দার্জিলিং, গ্যাংটক হয়ে কালিমপং যাবে। ফের আবার মিরীকে আসবে দুপুর ১ টা ৪৫ মিনিটে। তবে হেলিকপ্টার সার্ভিস চালু হওয়ার পরে স্থায়ী ভাবে হেলিপ্যাড তৈরি করা হবে। যদিও এখনো পর্যন্ত ভাড়ার তালিকা তৈরি হয়নি।

আরও পড়ুন- বিশ্বভারতীর মাঠে পৌষমেলার অনুমতি দিল না আদালত

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...