Tuesday, February 24, 2026

BNCCI-এর অনুষ্ঠানে পর্যটন শিল্পকে ঢেলে সাজানোর ঘোষণা বাবুলের, মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসায় দেবাশিস

Date:

Share post:

ট্যুরিজম সেক্টর এমন একটা সেক্টর যেখানে অনেক কিছু করার আছে। এছাড়া পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে সমতল থেকে কাজ শুরু করে কাঞ্চনজঙ্ঘা অবধি পৌঁছে যাওয়া যায়। বুধবার বেঙ্গল চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র। এদিন বাবুলের বক্তব্যে উঠে আসে কেরল প্রসঙ্গ। বাবুল জানান, যেভাবে কেরল ব্যাক ওয়াটারকে কাজে লাগিয়ে হাউস বোট ব্যবহারের মধ্য দিয়ে সে রাজ্যের পর্যটন শিল্পকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে তা সত্যিই প্রশংসনীয়।

এরপরই বাবুল মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলা যে একটা বিরাট ট্যুরিজম হাব হতে পারে তার সঠিক দিশা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বিভিন্ন জায়গার সঠিক পর্যবেক্ষণ করে তার সঠিক নামকরণ করেছেন। যা ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। বাবুল জানান, আমি পর্যটন দফতরের দায়িত্ব পাওয়ার পর আমার মনে হয়েছে, ট্যুরিজম এমনই একটা সেক্টর যেখান থেকে একটা বড় অংশের রাজস্ব আদায় করা যায়। গঙ্গাজলে গঙ্গাপুজোই হওয়া উচিত। আর দফতরের সবাই যদি ঠিকঠাক সামঞ্জস্য রেখে কাজ করে তাহলে আগামীদিনে আমরা অনেক দূর পৌঁছতে পারব। পাশাপাশি এদিন রাজ্যে বেড়ে ওঠা হোমস্টের পরিসংখ্যান তুলে ধরে পর্যটন মন্ত্রী বলেন, প্রতিটি হোম স্টেতে ১ লক্ষ টাকা করে সাবসিডি দিচ্ছে রাজ্য সরকার। এরপরই কলকাতায় কী কারণে মানুষ বাইরে থেকে আসবেন তার জন্য আমরা কী করতে পারি? সেই গাইডলাইনসও এদিন বাতলে দেন বাবুল সুপ্রিয়। এদিন ‘ইন্টিগ্রেটেড টুরিস্ট পাস’ নিয়েও অনুষ্ঠান মঞ্চে বিস্তারিত আলোচনা করেন পর্যটন মন্ত্রী।

পাশাপাশি এদিনের বেঙ্গল ন্যাশনাল চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি দেবাশিস দত্তও রাজ্যের পর্যটন শিল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমরা সবাই জানি বাঙালিরা সবচেয়ে বেশি ঘুমনোর পিছনে পয়সা খরচ করেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী আপনি যেখানেই যাবেন দেখতে পাবেন সবচেয়ে বেশি পর্যটক বাঙালি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে বাংলাকে অন্য রূপে সাজিয়ে তুলেছেন। দিদি সবচেয়ে ভালো করেছেন বাবুল সুপ্রিয়কে এই বিভাগের মন্ত্রী করে। পর্যটন শিল্পের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানান দেবাশিস।

আরও পড়ুন- শিয়রে বিধানসভা ভোট, মমতা-অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ হেভিওয়েট কংগ্রেস নেতা-নেত্রীর

spot_img

Related articles

কলকাতায় শুটআউট, রাতের শহরে যুবককে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি!

কলকাতার বেনিয়াপুকুরের তিলজলায় (Tiljola , Beniapukur) শুটআউট। সোমবার সন্ধ্যায় মহম্মদ নিয়াজ (MD Niyaz) নামে এক যুবককে লক্ষ্য করে...

মা ফ্লাইওভারে সেনা ট্রাকের দুর্ঘটনা! আহত ২ জওয়ান

মা উড়ালপুলে দুর্ঘটনা, বৃষ্টি ভেজা মঙ্গলের সকালে সেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে ঢুকতেই বিপত্তি। আহত হয়েছেন দু’জন...

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় পাইলট-সহ ৭ যাত্রীর মৃত্যু

আশঙ্কাই সত্যি হল, রাঁচি থেকে দিল্লিগামী এয়ার অ্যাম্বুল্যান্স (Ranchi to Delhi air ambulance accident) দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে...

আরাবল্লী পর্বতে সাতপাক ঘুরবেন বিজয়- রশ্মিকা! ‘বিরোশ’ বিয়ে ঘিরে সবার নজর উদয়পুরে

'দ্য ওয়েডিং অব বিরোশ' (Vijay-Rashmika Wedding) অফিসিয়াল ভাবে ঘোষণা হওয়ার পর থেকে দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা (Rashmika...