Monday, March 16, 2026

মধ্যরাতে বারুইপুরে শ্যুট*আউট! নিহত ২, অভিযুক্তের বাড়িতে আগুন

Date:

Share post:

মধ্যরাতে বারুইপুরে প্রকাশ্যে চলল গুলি।ঘটনাস্থলে নিহত হয় ১ ব্যক্তি। জখম ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবার রাত দুটো নাগাদ এই ঘটনাটি ঘটে বারুইপুর পূর্ব বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গৌড়দা গ্রামে। মৃত ব্যক্তির নাম সাজ্জাত মণ্ডল (৪৮)। তাঁর বাড়ি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গৌড়দা এলাকায়। অপরদিকে আহত যুবকের নাম শারফুদ্দিন লস্কর (৩১)। বুধবার সকাল থেকে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।  এমনকি ঘটনায়  অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তের ভাইকে আটক করা হয়েছে।

আরও পড়ুন:সোনারপুর শুটআউট! পুলিশের জালে মূলচক্রী দীপ, বাকি ৫ অভিযুক্তের খোঁজে জারি তল্লাশি

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেবেলা দু’জন একটি মেলায় গিয়েছিলেন। এরপর রাত দুটো নাগাদ হঠাৎই খবর আসে যে তাঁরা গুলিবিদ্ধ হয়েছেন। দ্রুত সেখান থেকে তাঁদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ওখানেই চিকিৎসকরা সাজ্জাত মণ্ডলকে মৃত ঘোষণা করেন। তবে আর একজন যুবক শারফুদ্দিন লস্করকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হলেও, বুধবার ভোরে তাঁকে  কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও সকালে তাঁর মৃত্যু হয়।

শারফুদ্দিন জানান, বলাই নামের এক যুবক এই এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় জড়িত। বুধবার সকালে শারফুদ্দিনের মৃত্যুর পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

তবে ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা এখনও অজানা।  ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ। অভিযুক্তের ভাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে এলাকার বিধায়ক।  এলাকায় আর যাতে উত্তেজনা না ছড়ায়, সেইজন্য পুলিশ পিকেট বসানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জুয়ার ঠেক থেকেই বচসা বাধে। এরপর ব্যক্তিগত বিবাদের জেরে এই হিংসাত্মক ঘটনা ঘটে।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...